ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় ইউএনও জনাব শাহনুর রহমানের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত গফরগাঁও–দেওয়ানগঞ্জ বিশ্বরোডের কাজে অনিয়মের অভিযোগ, ভোগান্তির আশঙ্কা বানিয়াজান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাহবুব খান আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পূর্বধলায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২ মোঃ আমিনুল ইসলাম মন্ডল ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার ও মানবিক সহায়তা বিতরণ রাষ্ট্রপতিকে ভাষণ দিতে আহ্বান স্পিকারের, প্রতিবাদ বিরোধী দলের বারহাট্টায় ধর্ষণের শিকার ৭বছরে শিশু কন্যা পানছড়িতে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ

গরম পানি ও মরিচে ঝলসানো নারীর পাশে সেনাবাহিনী:

ব্যুরো প্রধান রাজশাহী 

নাটোর, ১৫ জুলাই ২০২৫, সকাল ৯:৪০ মানবতা হারিয়ে যায়নি—এ কথারই জ্বলন্ত প্রমাণ রাখল বাংলাদেশ সেনাবাহিনী। গেল ২৬ জুন সন্ধ্যায় নাটোর সদর উপজেলার মোহনপুর গ্রামে ঘটেছিল এক নারকীয় ঘটনা। পারিবারিক বিরোধের জেরে হালিমা ও শাহানাজ নামের দুই নারীকে গরম পানি ও মরিচের গুঁড়ো মিশ্রিত তরল ঢেলে ঝলসে দেওয়া হয়। আঘাত করা হয় মাথায়ও। পুড়ে যাওয়া শরীর, চোখেমুখে অসহ্য যন্ত্রণা—সেই রাতে যেন নেমে এসেছিল বিভীষিকা।

এই বর্বর ঘটনায় জনমনে চরম ক্ষোভ সৃষ্টি হয়। তবে দ্রুতই নড়েচড়ে বসে রাষ্ট্রের দায়িত্বশীল বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল নির্যাতনের সঙ্গে জড়িত ছয়জনকে চিহ্নিত করে অভিযান চালায়। অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেয় তারা। সেনাবাহিনীর এ ত্বরিত পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে।

আহত দুই নারীর মধ্যে একজন কিছুটা সুস্থ হলেও অন্যজনের শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। তার পরিবার জানায়, চিকিৎসার পেছনে এ পর্যন্ত প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে, যা তাদের পক্ষে বহন করা কঠিন হয়ে পড়েছে।

মানবিকতা ও দায়িত্ববোধ থেকে সেনাবাহিনী প্রধান নিজে বিষয়টি আমলে নিয়ে নির্দেশনা দেন উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য। সেই নির্দেশ অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী ওই নারীকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করে এবং সম্পূর্ণ বিনামূল্যে তাঁর চিকিৎসার ব্যবস্থা নেয়।

এলাকাবাসী ও স্বজনদের চোখে জল, কণ্ঠে প্রশংসা—“সেনাবাহিনী শুধু সীমানা রক্ষা করে না, বিপদে মানুষের আশ্রয়ও দেয়। তাঁদের এই মানবিক ভূমিকা জাতি কখনো ভুলবে না।”

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় ইউএনও জনাব শাহনুর রহমানের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

গরম পানি ও মরিচে ঝলসানো নারীর পাশে সেনাবাহিনী:

আপডেট টাইমঃ ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫