ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২ নং চানগাঁও ইউনিয়ন বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বন। কুমিল্লায় ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’র নতুন জেলা কমিটি গঠন কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে আবু সাদেক ভুইয়ার প্রাণহানি। বীরগঞ্জে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান সম্মাননা পেলেন মাওলানা হযরত আলী শ্রীপুরে  শতাধিক আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণীর ব্যক্তি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান মদনে টাকা ও অলংকার নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী: থানায় অভিযোগ নেত্রকোনায় জ্বালানি তেল মজুদ কারীদের বিরুদ্ধে প্রশাসনের যুদ্ধ ঘোষণা। যুবদল সভাপতি আব্দুস সালাম তালুকদারের রুহে মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা কেন্দ্রের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

নেত্রকোনা জেলা প্রশাসকের সাথে ‘আজকের আরবান’-এর শুভেচ্ছা বিনিময়

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ২০০ বার

মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা

নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ‘আজকের আরবান’-এর একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি জেলার সার্বিক উন্নয়ন, বিশেষ করে পূর্বধলা উপজেলার ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে ‘আজকের আরবান’ টিমের পক্ষ থেকে একটিভিটি ফর রিফরমেশন অব বেসিক নীডস–আরবান এর বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করা হয়। জেলা প্রশাসক আরবান-এর এই জনকল্যাণমূলক উদ্যোগকে প্রশংসা করে বলেন, “এই ধরনের ইতিবাচক কার্যক্রম জেলার উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আলোচনায় রাজধলা বিলের সীমানা নির্ধারণ ও প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ প্রসঙ্গটি বিশেষভাবে উঠে আসে। ‘আজকের আরবান’-এর বার্তা সম্পাদক সুহাদা মেহজাবিন জেলা প্রশাসককে রাজধলা বিলের মোট ১৫০ একর ভূমির স্থায়ী ও সঠিক সীমানা নির্ধারণের অনুরোধ জানান। জেলা প্রশাসক এ বিষয়ে একমত পোষণ করেন এবং বিলের স্বকীয়তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এসময় তিনি আরও জানান, পূর্বধলা সরকারি কলেজের পাশ দিয়ে রাজধলা বিলে পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে বিকল্প একটি সড়ক নির্মাণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

সাক্ষাতকালে আরবান টিমের নেতৃত্ব দেন আজকের আরবান এর বার্তা সম্পাদক সুহাদা মেহজাবিন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আজকের আরবান-এর বিশেষ প্রতিনিধি আবুল আরশাদ, স্টাফ রিপোর্টার নাহিদ আলম, এবং বিশেষ প্রতিনিধি জিয়াউর রহমান।

উল্লেখ্য, নেত্রকোণা’র বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ৩১ আগস্ট ২০২৫ তারিখে দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবায় সরকারি-বেসরকারি সহযোগিতাকে অগ্রাধিকার দিচ্ছেন।

দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ের মধ্যেই তিনি জেলার বিভিন্ন পর্যায়ে তাঁর দক্ষ নেতৃত্ব, আন্তরিকতা ও উন্নয়নমুখী উদ্যোগের মাধ্যমে সবার নজর কাড়তে সক্ষম হয়েছেন। তাঁর কার্যকর পদক্ষেপ ও মানবিক দৃষ্টিভঙ্গি জেলার সর্বমহলের মানুষকে বিশেষভাবে অনুপ্রাণিত করছে। তিনি নেত্রকোণা’র উন্নয়ন ও অগ্রগতিতে ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে উদ্যোগী হয়েছেন যা, সর্বমহলে সমাদৃত।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

২ নং চানগাঁও ইউনিয়ন বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক

নেত্রকোনা জেলা প্রশাসকের সাথে ‘আজকের আরবান’-এর শুভেচ্ছা বিনিময়

আপডেট টাইমঃ ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫