
ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ মোঃ আমান উল্লাহ আমান
বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে, রাওস ফাউন্ডেশন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে গত ২২ নভেম্বর ২০২৫ ইং তারিখ রোজঃ শনিবার, সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্থান গরুর হাট সংলগ্ন, তিন রাস্তার মোড়, কটিয়াদী, টাঙ্গাইলে এই প্রতিযোগিতা আয়োজনের ব্যবস্থা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাওস ফাউন্ডেশনের চেয়ারম্যান, সিনিয়ার ওয়ারেন্ট অফিসার জনাব মোঃ শফিউল বাশার (অবঃ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাওস ফাউন্ডেশনের আইন উপদেষ্টা জনাব এডভোকেট আলাউদ্দীন খালিদ, বাংলাদেশ রাওস ফাউন্ডেশনের মহাসচিব সিনিয়ার অফিসার মোঃ জিল্লুর রহমান (অবঃ), বাংলাদেশ রাওস ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ওয়ারেন্ট অফিসার জনাব মোঃ ফজলুল করিম, সঞ্চালনায় চেয়ারম্যান রাওস ফাউন্ডেশন, টাঙ্গাইল জেলা সিনিয়ার ওয়ারেন্ট অফিসার জনাব মোঃ নওবাহার বেগ (অবঃ) সার্জেন্ট আশরাফ আলী, সভাপতিত্ব করেন চেয়ারম্যান বাংলাদেশ রাওস ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা জনাব মোঃ ইউসুফ আলী (অবঃ), আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবারবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং প্রতিযোগিতার শেষে সকলের সামনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনলাইন ডেস্কঃ 



















