ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
খাগড়াছড়ি আসনে বিএনপির ওয়াদুদ ভূইয়ার জয়, ভোটারদের শান্ত থাকার আহবান  পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন তরুণ সমাজকর্মী ও মানবাধিকার কর্মী এ্যাডভোকেট ইসাদুল হক (বান্না)-কে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় পেড়িখালী ইউনিয়নের সাধারণ মানুষ মদনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ হাদি হত্যায় গ্রেফতারদের ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপ ভেঙে পড়া ঘর, চোখে ছিল হতাশা যুবসমাজের উদ্যোগে ফিরল নতুন আশার আলো গফরগাঁওয়ে উদ্যোক্তার বাড়িতে হামলার চেষ্টা, হত্যার হুমকির অভিযোগ মদনে শশুরের ঘরে চুরির ঘটনায় বাবা ছেলে গ্রেপ্তার।

ভোলাহাটে এমপি প্রার্থী আমিনুলের মনোনয়ন বাতিলের দাবীতে বিক্ষোভ ও মশাল মিছিল 

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ১৪৪ বার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে চাঁপাই-২ আসনের বিএনপির এমপি প্রার্থী আলহাজ আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) উপজেলা বিএনপির এক অংশের আয়োজনে আম ফাউন্ডেশন চত্বর হতে আমিনুল হাজীকে বয়কটের দাবীতে একটি বিক্ষোভ ও মশাল বের হয়ে উপজেলা গেটে গিয়ে পথ সভার মাধ্যমে শেষ হয়।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য ও ২০১৮ সালে আ.লীগের রাতের ভোটে দলের সিদ্ধান্ত অমান্য করে সংসদে যাওয়া সাবেক এমপি আমিনুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়েছে। আমিনুল ইসলাম এমপি থাকাকালীন সময়ে বিএনপি নেতাকর্মীদের পাশে না ছিলেন না। তারা আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে আগামীতে কঠোর কর্মসূচীরও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

মশাল মিছিলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে আমিনুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন উপজেলায় মশাল মিছিল, কয়েকটি বিক্ষোভ মিছিল, তিনটি সমাবেশ ও রেলপথ অবরোধ করেন বিএনপির নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান,দপ্তর সম্পাদক আব্দুল বারি,যুগ্ন সম্পাদক ইব্রাহিম সেলিম,ইউনিয়ন সভাপতি সোরাওয়ার্দি, ছাত্রনেতা মুক্তার আলীসহ অন্যরা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ি আসনে বিএনপির ওয়াদুদ ভূইয়ার জয়, ভোটারদের শান্ত থাকার আহবান 

ভোলাহাটে এমপি প্রার্থী আমিনুলের মনোনয়ন বাতিলের দাবীতে বিক্ষোভ ও মশাল মিছিল 

আপডেট টাইমঃ ০৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫