ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ভোলাহাটে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত!  ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  মদন স্বাস্থ্য কমপ্লেক্স: সরকারি ডিউটি ফেলে ক্লিনিকে রোগী দেখছেন ডা. অদিত্য পোদ্দার টেকনাফে লেঙ্গুরবিল এলাকায় নৌবাহিনীর অভিযানে ৩৬০০ পিস ইয়াবাসহ ১টি প্রাইভেট কার জব্দ। টেকনাফে পুলিশের বিশেষ অভিযান: সাজা পরোয়ানার পলাতকসহ ২২ আসামী গ্রেফতার টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন বড় ডেইল এলাকায় কক্সবাজারগামী গাড়িতে আগুন। ইমামের মেয়ের ‘অপহরণ নাটক’ নাকি পরিকল্পিত বিভ্রান্তি? সত্য উদঘাটনে নতুন মোড় মদনে সঠিক সময়ে অফিসে আসেনি ৫ অফিসার মানছেনা সরকারি আদেশ। বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

পূর্বধলায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ২৪৫ বার

মোঃ আমিনুল ইসলাম মন্ডল 

পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এরপর পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে বিজয় মেলা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, বিএনপি, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান, পূর্বধলা থানার ওসি মো. দিদারুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

পূর্বধলায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

আপডেট টাইমঃ ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫