
মোঃ রাকিব
কলমাকান্দা উপজেলা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় কলমাকান্দা উপজেলা মোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী ইউনিটের সভাপতি আবুল কালাম কালামিয়া, উপজেলা এনসিপি কমিটির সদস্য আবু কাওসার,বোরহান উদ্দিন, আল মামুন ও শাহপরান।
বক্তারা বলেন, ইউএনও মাসুদুর রহমান নিষ্ঠার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেছেন। এমন একজন দায়িত্বশীল কর্মকর্তার বদলি জনস্বার্থের পরিপন্থী উল্লেখ করে বক্তারা দ্রুত বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।

অনলাইন ডেস্কঃ 



















