ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকায় নৌবাহিনী অভিযানে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে  নেত্রকোনায় বিএনপি থেকে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন পেলেন মানসুরা আক্তার। সৌদি যুবরাজ আল-বুরহান সুদানের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা নিয়ে আলোচনা করেছেন। বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ভোলাহাটে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত!  ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  মদন স্বাস্থ্য কমপ্লেক্স: সরকারি ডিউটি ফেলে ক্লিনিকে রোগী দেখছেন ডা. অদিত্য পোদ্দার টেকনাফে লেঙ্গুরবিল এলাকায় নৌবাহিনীর অভিযানে ৩৬০০ পিস ইয়াবাসহ ১টি প্রাইভেট কার জব্দ। টেকনাফে পুলিশের বিশেষ অভিযান: সাজা পরোয়ানার পলাতকসহ ২২ আসামী গ্রেফতার টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন বড় ডেইল এলাকায় কক্সবাজারগামী গাড়িতে আগুন।

মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: পুলিশের বিশেষ অভিযানে প্রধান দুই আসামি গ্রেফতার

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ২৭৯ বার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়িতে পূর্ব শত্রুতার জেরে মোঃ বেলাল হোসেন (৪২) নামে এক যুবককে নৃশংসভাবে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনায় মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার ৩নং তিনটহরী ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার মোঃ রাশেদুল ইসলাম হিরা (৩০) ও মোঃ জামাল উদ্দিন (৩২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে তিনটহরী ইউনিয়নের জয়নালের দোকানের সামনে বেলাল হোসেনকে একা পেয়ে অভিযুক্তরা গালিগালাজ শুরু করে। বেলাল এর প্রতিবাদ করলে জামাল উদ্দিন তাকে জাপটে ধরেন এবং রাশেদুল ইসলাম হিরা একটি কাঁচের চায়ের কাপ ভেঙে তার ধারালো অংশ দিয়ে হত্যার উদ্দেশ্যে বেলালের গলার বাম পাশে ও কানের নিচে সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।

আহতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বেলালকে প্রথমে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়।

এ ঘটনায় ভিকটিমের ভাই মোঃ কাউছার বাদী হয়ে গত ১৯ জানুয়ারি মানিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৩, জিআর নং-০৩/২০২৬)। মামলাটি দণ্ডবিধির ৩২৪/৩০৭/৫০৬(২) ধারায় রুজু করা হয়।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, মামলার পর থেকেই পুলিশ আসামিদের গ্রেফতারে তৎপর ছিল। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকায় নৌবাহিনী অভিযানে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে 

মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: পুলিশের বিশেষ অভিযানে প্রধান দুই আসামি গ্রেফতার

আপডেট টাইমঃ ১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬