ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকায় নৌবাহিনী অভিযানে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে  নেত্রকোনায় বিএনপি থেকে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন পেলেন মানসুরা আক্তার। সৌদি যুবরাজ আল-বুরহান সুদানের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা নিয়ে আলোচনা করেছেন। বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ভোলাহাটে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত!  ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  মদন স্বাস্থ্য কমপ্লেক্স: সরকারি ডিউটি ফেলে ক্লিনিকে রোগী দেখছেন ডা. অদিত্য পোদ্দার টেকনাফে লেঙ্গুরবিল এলাকায় নৌবাহিনীর অভিযানে ৩৬০০ পিস ইয়াবাসহ ১টি প্রাইভেট কার জব্দ। টেকনাফে পুলিশের বিশেষ অভিযান: সাজা পরোয়ানার পলাতকসহ ২২ আসামী গ্রেফতার টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন বড় ডেইল এলাকায় কক্সবাজারগামী গাড়িতে আগুন।

পিরোজপুর ১ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থীর পক্ষে ডিইএব এর নেতাকর্মীদের প্রচারণা

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২৪ বার

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের ধানের শীষের পক্ষে প্রচারণা করেন ডিইএব এর নেতৃবৃন্দ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী)এই প্রচারনা করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর উদ্যোগে পিরোজপুর পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে বিএনপির পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব)–এর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ছরোয়ার হোসেন হাওলাদার,বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে পিরোজপুর জেলা নির্বাচন সমন্বয় কমিটির ডিইএব আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি শহরের শিক্ষাকে গ্রামে পৌঁছে দিতে আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপর জোর দেন।

তিনি আরও বলেন, “ওয়ান টাচ, ওয়ান ট্যাব” প্রযুক্তির মাধ্যমে শিক্ষা বিস্তার, স্বল্পমেয়াদি কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং দেশ ও দেশের বাইরে কর্মসংস্থানের উপযোগী মানবসম্পদ গড়ে তোলাই এই পরিকল্পনার মূল লক্ষ্য। এর মাধ্যমে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার রূপরেখা তুলে ধরেন তিনি।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, একটি টেকসই ও আধুনিক রাষ্ট্র গঠনে প্রযুক্তিবান্ধব শিক্ষা, কারিগরি দক্ষতা ও বাস্তবমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। তারা বলেন, বিএনপির রাষ্ট্র পরিচালনার দর্শনে প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

এছাড়াও বক্তব্য রাখেন ডিইএব-এর সদস্য-সচিব ইঞ্জিনিয়ার মোঃ মেহেদী হাসান, ইঞ্জিনিয়ার শাহরিয়ার তালুকদার, পিরোজপুর-২ আসনের আহ্বায়ক সদস্য ইঞ্জিনিয়ার সুমন সিকদার, ইঞ্জিনিয়ার মোঃ আমিন ও ইঞ্জিনিয়ার সাইফুল।

উঠান বৈঠকে বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। বক্তারা আগামী দিনে পিরোজপুরকে নারীবান্ধব ও যুববান্ধব জেলা হিসেবে গড়ে তোলা, পাট শিল্পের বিস্তার এবং ইপিজেড স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকায় নৌবাহিনী অভিযানে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে 

পিরোজপুর ১ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থীর পক্ষে ডিইএব এর নেতাকর্মীদের প্রচারণা

আপডেট টাইমঃ ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬