
মোঃ রতন রহমান
কেন্দুয়া উপজেলা প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়ায় রীমা আক্তার (১৮) নামে এক নববধূর বিষপানে মৃত্যুকে কেন্দ্র করে রহস্য সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যা, তবে প্রতিবেশীদের ধারণা এটি আত্মহত্যা।
ঘটনা: আড়াই মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে পিয়েলের (২১) সাথে রীমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
পরিবারের দাবি: রীমাকে নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো। ঘটনার দিন খাবারের সাথে বিষ মিশিয়ে তাকে হত্যা করা হয়েছে।
স্থানীয়দের বক্তব্য: গত বুধবার কলহের জেরে রীমা বিষ পান করেন। হাসপাতালে নেওয়ার পর তিনি নিজে বিষ পানের কথা স্বীকার করেছিলেন বলে জনৈক প্রতিবেশী জানান।
পুলিশের পদক্ষেপ: কেন্দুয়া থানার ওসি মো. মেহেদী মাকসুদ জানান, নিহতের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
#মোঃ রতন রহমান
01407122594

অনলাইন ডেস্কঃ 
















