ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
দূর্যোগ প্রস্তুতি লড়ব” তারুণ্যের বাংলাদেশ গড়ব ”  এই স্লোগানে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন  গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মদনে ফারিয়া সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফ সীমান্তে নাফ নদীতে নৌ-টহল জ্বালানি তেল পাচার রোধে বিজিবির নজরদারি জোরদার মদনে অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল। খাগড়াছড়ি আসনে বিএনপির ওয়াদুদ ভূইয়ার জয়, ভোটারদের শান্ত থাকার আহবান  পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন তরুণ সমাজকর্মী ও মানবাধিকার কর্মী এ্যাডভোকেট ইসাদুল হক (বান্না)-কে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় পেড়িখালী ইউনিয়নের সাধারণ মানুষ মদনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

টেকনাফ সীমান্তে নাফ নদীতে নৌ-টহল জ্বালানি তেল পাচার রোধে বিজিবির নজরদারি জোরদার

শহীদুল ইসলাম শাহেদ,কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধভাবে জ্বালানি তেল পাচারের সম্ভাবনা বিবেচনায় নিয়ে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সীমান্তের বিভিন্ন চেকপোস্টে তল্লাশি বৃদ্ধি এবং নাফ নদীতে নৌ-টহল জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১টার দিকে বাংলাদেশ-মায়ানমার ট্রানজিট জেটিঘাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় কিছু অসাধু চক্র জ্বালানি তেল অবৈধভাবে পাচারের চেষ্টা করতে পারে এমন আশঙ্কায় বিজিবি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। জ্বালানি তেল পাচার প্রতিরোধে চেকপোস্ট গুলোতে বিশেষ তল্লাশি, নাফ নদীতে নৌ-টহল বৃদ্ধি এবং চলাচলকারী নৌযানগুলোতে কঠোর তল্লাশি চালানো হচ্ছে।

এছাড়া সন্দেহভাজন ব্যক্তি, যানবাহন ও নৌযানের ওপর কঠোর নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সীমান্ত এলাকায় জনসচেতনতামূলক সভাও পরিচালনা করা হচ্ছে।

বিজিবি জানায়, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে। জ্বালানি তেল পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বিজিবি-২-এর উপ-অধিনায়ক মেজর মুবাশশির নাকীব তরফদার এবং নৌযান প্লাটুন কমান্ডার লেফটেন্যান্ট ফুয়াদ রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

দূর্যোগ প্রস্তুতি লড়ব” তারুণ্যের বাংলাদেশ গড়ব ”  এই স্লোগানে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন 

টেকনাফ সীমান্তে নাফ নদীতে নৌ-টহল জ্বালানি তেল পাচার রোধে বিজিবির নজরদারি জোরদার

আপডেট টাইমঃ ৪ ঘন্টা আগে