
নিজস্ব সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন শায়খুল হাদিস মুফাজ্জল হুসাইন কাসেমীর নেতৃত্বে শতাধিক আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণীর পেশার ব্যক্তি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন।
মঙ্গলবার (৭এপ্রিল ) বিকেলে উপজেলা মাওনা চৌরাস্তা বেগম আয়েশা অডিটোরিয়ামে খেলাফত মজলিসের কার্যালয়ে কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর-৩ আসনে রিকশার প্রার্থী মাওলানা এহসানুল হকের হাতে সদস্য ফরম পূরণের মাধ্যমে শতাধিক আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণীর পেশার ব্যক্তি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেন।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম আজমী শায়খুল হাদিস, মুফতি মনিরুজ্জামান আল আজাদ ফুলপুরী, তাজাম্মুল হুসাইন রাশেদী, হাফেজ শাব্বীর আহমেদ নাঈম, মাওলানা রাকিব হুসাইন, আলামিন , মুফতি শিহাব উদ্দিন, মুফতি আমির হামজা, মুফতি সাজাদুল্লাহ প্রমুখ।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসানুল হক বলেন, গণভোটের ৭০ ভাগ সমর্থন ছিল তারপরেও সরকার জুলাই সনদ নিয়ে তালবাহানা করছেন। আরো বলেন আপনারা যারা খেলাফত মজলিলের যোগদান করছেন দলের জন্য ত্যাগ স্বীকার করে কাজ করতে হবে এটা আমার প্রত্যাশা।
শতাধিক আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণীর ব্যক্তি খেলাফত মজলিসে যোগদান

দৈনিক নেত্রপ্রকাশ 















