ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা খাগড়াছড়ি জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পে একদিনেই চিকিৎসা পেলেন পাঁচ শতাধিক মানুষ সরকারি ভর্তুকিতে ইউনিয়ন ভিত্তিক বরাদ্দকৃত হারভেস্টার ‘উধাও’! বারহাট্টায় কৃষকের বুকফাটা হাহাকার শখ থেকে স্বপ্নের ব্যবসা—ব্যাংক কর্মকর্তার হাতে আলোর নতুন রূপ ‘লোপাস ক্যান্ডেল স্টুডিও নেত্রকোনা জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম শুরু শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড বীরগঞ্জে আদিবাসী খ্রিস্টান পল্লীতে হামলা: মন্দির ভাঙচুর ও জমি দখলচেষ্টায় গ্রেপ্তার ২ টেকনাফ উত্তর শীলখালী গহীন পাহাড়ে মিলল তিন জন যুবকের লাশ কক্সবাজার অ্যাম্বুলেন্সে করে ১০হাজার পিস ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী আটক

খাগড়াছড়ি জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পে একদিনেই চিকিৎসা পেলেন পাঁচ শতাধিক মানুষ

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধিঃ-

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদ পানছড়ি—যেখানে সামান্য অসুখও অনেক সময় বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। চিকিৎসা সেবা সেখানে অনেকের কাছেই যেন এক দূর স্বপ্ন। আর সেই বাস্তবতায় মানবিকতার হাত বাড়িয়ে দিল খাগড়াছড়ি জোন।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্প যেন পরিণত হয় মানুষের আশ্রয়স্থলে। সকাল থেকেই ভিড় জমে শত শত অসহায় মানুষের কারো কোলে অসুস্থ শিশু, কেউ দীর্ঘদিনের ব্যথা নিয়ে দাঁড়িয়ে আছেন একটু চিকিৎসার আশায়।

একদিনের এই ক্যাম্পেই পাহাড়ি ও বাঙালিসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ পেয়েছেন প্রয়োজনীয় চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ। শুধু শারীরিক সেবা নয়, তাদের চোখে ফুটে ওঠে স্বস্তির হাসি, মনে জাগে নতুন করে বেঁচে থাকার আশা।

ক্যাম্পে উপস্থিত ছিলেন পানছড়ি সাবজোন কমান্ডার মেজর জায়েদ-উর-রহমান অয়ন। চিকিৎসা সেবা প্রদান করেন ক্যাপ্টেন লাবনী জামান ও ক্যাপ্টেন মোঃ তানজিম ইসলাম অর্ণব। পুরো আয়োজন জুড়ে নিরাপত্তা নিশ্চিত করে খাগড়াছড়ি জোন।

একজন বয়স্ক উপকারভোগী আবেগভরা কণ্ঠে বলেন, আমরা পাহাড়ে থাকি, ডাক্তারের কাছে যাওয়া অনেক কঠিন। আজ বিনামূল্যে চিকিৎসা পেয়ে মনে হচ্ছে আমাদের কথা কেউ ভাবছে।”

মানুষের কৃতজ্ঞতায় ভরে ওঠে পুরো পরিবেশ। তাদের একটাই প্রত্যাশা এ ধরনের মানবিক উদ্যোগ যেন বারবার ফিরে আসে, ছুঁয়ে যায় আরও অসহায় মানুষের জীবন।

সাবজোন কমান্ডার মেজর জায়েদ-উর-রহমান অয়ন বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

খাগড়াছড়ি জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পে একদিনেই চিকিৎসা পেলেন পাঁচ শতাধিক মানুষ

আপডেট টাইমঃ ৪ ঘন্টা আগে