
শহীদুল ইসলাম শাহেদ, (কক্সবাজার প্রতিনিধি):
কক্সবাজারের টেকনাফ শীলখালী বিজিবি চেকপোস্ট তল্লাশি চালিয়ে প্রাইভেট কারযোগে মাদক পাচারকালে ৪৪ বোতল মদসহ কিশোর গঞ্জের ১জন মা/দ/ক পা/চা/র/কা/রী গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানাধীন বিটিপাড়া গ্রামের মৃত মুক্তার উদ্দিন ছেলে মোঃ মোস্তফা (৩৪)।
আজ সোমবার উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, অদ্য ০৪ মে ২০২৬ তারিখ আনুমানিক ১১৪৫ ঘটিকায় কক্সবাজার হতে টেকনাফের উদ্দেশ্য ছেড়ে আসা যাত্রীবাহী প্রাইভেটকার উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর শীলখালী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ কর্তৃক তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীকালে বিজিবি সদস্যগণ প্রাইভেটকারের পিছনের সিটে বসে থাকা যাত্রী মোঃ মোস্তফা (৩৪), পিতা-মৃত মুক্তার উদ্দিন, গ্রাম-বিটিপাড়া, পোস্ট-মাইজহাটি, থানা-কটিয়াদি, জেলা-কিশোরগঞ্জকে সন্দেহ মনে হলে তাকে এবং প্রাইভেটকারের বিভিন্ন অংশে তল্লাশী করা হয়। এক পর্যায়ে প্রাইভেটকার সিটের পিছনে যাত্রীর ব্যক্তিগত ট্রলিব্যাগের ভিতরে ৪৪ (চুয়াল্লিশ) বোতল বিদেশী মদ এবং চোরাচালান কাজে ব্যবহৃত ০১টি বাটন মোবাইল উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উক্ত মদ কক্সবাজার হতে ক্রয় করতঃ অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্য টেকনাফে বহন করছিল বলে স্বীকার করে। উক্ত প্রাইভেটকার আরো বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও আর কোন অবৈধ মালামাল পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।

অনলাইন ডেস্কঃ 















