ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা মায়ানমারে সিমেন্ট পাচারের সময় বোটসহ ১৪ জন পাচারকারীকে আটক করেছে র‍্যাব ও কোস্ট গার্ড বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও অগ্রগতি বজায় রাখার পর ভিশন ২০৩০ বাস্তবায়নের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ। পেটের ভেতর লুকানো ৩ হাজার ইয়াবা রেজুখাল চেকপোস্টে দুই যুবক আটক টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ২৮ হাজার ইয়াবা জব্দ ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটি ও অন্যান্য সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকারি ভিজিডি চাল জব্দ, গ্রেপ্তার ১ নেত্রকোনার খালিয়াজুরীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল মুদি দোকান।

বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে ২৭ এপ্রিল ২০২৬ তারিখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর শহরে কয়েকটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা রোডস্থ ডক্টরস ডায়াগনস্টিক সেন্টার, শিফা ডায়াগনস্টিক সেন্টার এবং খানসামা রোডস্থ আমাদের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর জেলার সহকারী পরিচালক মোঃ বোরহানউদ্দিন।

অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন অনিয়ম ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যায়। এ প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, ৪০ ও ৪৫ ধারা অনুযায়ী শিফা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং আমাদের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ আবু বকর সিদ্দিক, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ফরিদ বিন ইসলাম এবং জেলা পুলিশের সদস্যরা।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ, বীরগঞ্জ, দিনাজপুর।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ

বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইমঃ ২ ঘন্টা আগে