ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত হলেন গোলাম কিবরিয়া পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য নিহত পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই সেন্টমার্টিনে পৃথক ২টি অভিযানে বিদেশি মদসহ ১০ মাদক কারবারি ও মায়ানমারে পাচারকালে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীসহ ৩ আটক শাপলা চত্বরের শহীদদের স্মরণে পানছড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত সাগর র‍্যাবের হাতে গ্রেপ্তার স্থানীয় সরকার নির্বাচন এ বছরের শেষের দিকে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছাত্রদল কমিটি নিয়ে সংঘর্ষে উদ্বেগ, আবেগঘন পোস্টে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা”

শাপলা চত্বরের শহীদদের স্মরণে পানছড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির পানছড়িতে ৫ মে শাপলা চত্বরের ঘটনায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

বুধবার (৬ মে) সকাল সাড়ে ৯টায় পানছড়ি বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদে হেফাজতে ইসলাম পানছড়ি শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মাওলানা কারী আব্দুল কাদের মাহের। সংগঠনের পানছড়ি শাখার সভাপতি মাওলানা শাব্বীর মাহমুদ (রশীদী)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুফতী মহিউদ্দীন।

বক্তারা বলেন, ৫ মে’র শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ইসলামের মর্যাদা, আদর্শ ও ন্যায়ের পথে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগ কখনো বিস্মৃত হওয়ার নয়। তারা ইসলামের মূল্যবোধ ধারণ করে সমাজ ও রাষ্ট্রে ন্যায়ভিত্তিক পরিবেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আলোচনা শেষে পানছড়ি বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতীব মাওলানা দলিলুর রহমান বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় শহীদদের রূহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত হলেন গোলাম কিবরিয়া

শাপলা চত্বরের শহীদদের স্মরণে পানছড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইমঃ ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬