ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ হাদি হত্যায় গ্রেফতারদের ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপ ভেঙে পড়া ঘর, চোখে ছিল হতাশা যুবসমাজের উদ্যোগে ফিরল নতুন আশার আলো গফরগাঁওয়ে উদ্যোক্তার বাড়িতে হামলার চেষ্টা, হত্যার হুমকির অভিযোগ মদনে শশুরের ঘরে চুরির ঘটনায় বাবা ছেলে গ্রেপ্তার। টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পা’চা’রে’র উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জন উদ্ধার। পানছড়িতে শতাধিক নারীদের অংশগ্রহণে আন্তর্জাতিক নারী দিবস পালিত টেকনাফে বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া ২৫ মোবাইল উদ্ধার সাভারের জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত হুইপদের শ্রদ্ধা নিবেদন খাগড়াছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের কর্মসূচি: সন্তু লারমার অপসারণ ও তদন্ত দাবি

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

নেত্রকোনা -বারহাট্টা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হয়েছেন।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরে ১২ জুলাই দলের মোহনগঞ্জ উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। মোট ১৭ জনের এই কমিটিতে যুগ্ম সমন্বয়কারী পদ পাওয়া মো. আব্দুল হান্নান আকন্দ উপজেলার সুয়াইর ইউনিয়নের ছয়াশি আহমদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে রয়েছেন।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালায় বলা আছে, কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী কোনো রাজনৈতিক দল বা এর সহযোগী সংগঠনের সদস্য হতে পারবেন না এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। আরও বলা আছে, কোনো সরকারি কর্মচারী নির্বাচন উপলক্ষে কোনো ধরনের প্রচারণায়ও অংশ নিতে পারবেন না।
এ বিষয়ে কথা হলে এনসিপির মোহনগঞ্জ উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী রফিকুল ইসলাম শুভ বলেন, ‘সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারীর রাজনৈতিক দলের কমিটিতে থাকা ঠিক না। আমাদের কমিটিতে আব্দুল হান্নান আকন্দ নামের একজন আছেন। তিনি সরকারি চাকরি করেন কি না, জানি না। হয়তো তিনি পদবি-পরিচয় গোপন করে সেন্ট্রালের সঙ্গে যোগাযোগ করে দলীয় পদ বাগিয়েছেন। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।’
জানতে চাইলে প্রধান শিক্ষক হান্নান দাবি করেন, এটা মূল কমিটি নয়। এমন উপকমিটিতে সরকারি যেকোনো কর্মচারী থাকতে পারেন। এখানে কোনো সমস্যা নেই।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, সরকারি বিদ্যালয়ের কোনো শিক্ষকই রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

আপডেট টাইমঃ ১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫