ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
দূর্যোগ প্রস্তুতি লড়ব” তারুণ্যের বাংলাদেশ গড়ব ”  এই স্লোগানে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন  গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মদনে ফারিয়া সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফ সীমান্তে নাফ নদীতে নৌ-টহল জ্বালানি তেল পাচার রোধে বিজিবির নজরদারি জোরদার মদনে অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল। খাগড়াছড়ি আসনে বিএনপির ওয়াদুদ ভূইয়ার জয়, ভোটারদের শান্ত থাকার আহবান  পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন তরুণ সমাজকর্মী ও মানবাধিকার কর্মী এ্যাডভোকেট ইসাদুল হক (বান্না)-কে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় পেড়িখালী ইউনিয়নের সাধারণ মানুষ মদনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃনমুল দল বিএনপির আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৯৫ বার

খাগড়াছড়ি প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে খাগড়াছড়ি তৃণমূল বিএনপি। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে সদর উপজেলার মহাজনপাড়ার সূর্য শিখা ক্লাব মাঠ প্রাঙ্গণে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সমীরণ দেওয়ানের নেতৃত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কেক কেটে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান এবং শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের সাবেক চেয়ারম্যান সমীরণ দেওয়ান।

সভাপতিত্ব করেন জেলা তৃণমূল দলের সাধারণ সম্পাদক বিদর্শী চাকমা এবং সঞ্চালনা করেন জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক অজয় সেন ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ও সাবেক যুবদল নেতা মোঃ সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা গফুর আহম্মদ তালুকদার, প্রিয় রঞ্জন খীসা, বিএনপি নেতা চৌধুরী মোহাম্মদ বেলাল, নারী নেত্রী পরিনীতা দেওয়ান ও ফাতেমা খাতুন রুনা প্রমুখ।

আলোচনা সভায় সমীরণ দেওয়ান বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। খাগড়াছড়ি আসন পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

এর আগে শহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়াউর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে পুনরায় সূর্য শিখা ক্লাব মাঠে ফিরে আসে। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

দূর্যোগ প্রস্তুতি লড়ব” তারুণ্যের বাংলাদেশ গড়ব ”  এই স্লোগানে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন 

খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃনমুল দল বিএনপির আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

আপডেট টাইমঃ ১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫