ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদন স্বাস্থ্য কমপ্লেক্স: সরকারি ডিউটি ফেলে ক্লিনিকে রোগী দেখছেন ডা. অদিত্য পোদ্দার টেকনাফে লেঙ্গুরবিল এলাকায় নৌবাহিনীর অভিযানে ৩৬০০ পিস ইয়াবাসহ ১টি প্রাইভেট কার জব্দ। টেকনাফে পুলিশের বিশেষ অভিযান: সাজা পরোয়ানার পলাতকসহ ২২ আসামী গ্রেফতার টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন বড় ডেইল এলাকায় কক্সবাজারগামী গাড়িতে আগুন। ইমামের মেয়ের ‘অপহরণ নাটক’ নাকি পরিকল্পিত বিভ্রান্তি? সত্য উদঘাটনে নতুন মোড় মদনে সঠিক সময়ে অফিসে আসেনি ৫ অফিসার মানছেনা সরকারি আদেশ। বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দুয়া উপজেলা শাখার কমিটি আত্নপ্রকাশ, সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক কাউসার তালুকদার   হ্নীলা এলাকায় কাজের প্রলোভনে অপহরণ, ৩ যুবক উদ্ধার  হরমুজ ও লেবাননে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করলেন সৌদি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরা।

নেত্রকোণা ভুয়া এমবিবিএস ডাক্তার আটক

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১৩৯ বার

মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোণা।

নেত্রকোণা দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ফান্দা এলাকা থেকে প্রাকবীন সাংমা নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে ওই এলাকায় তার ব্যাক্তিগত চেম্বারে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমান।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, দুর্গাপুর সদর ইউনিয়নে ফান্দা বাজার এলাকায় এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চেম্বার করে আসছেন প্রাকবীন সাংমা নামে এক যুবক। শুধু তাই নয়, ওনার চেম্বারে হার্বাল এবং হোমিও চিকিৎসাও দিয়ে থাকেন। বিভিন্ন ধরনের এন্টিবাইওটিক ঔষধ লিখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ধরণের কর্মকান্ড বন্ধে আজকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি ফান্দা বাজারে প্রাকবীন সাংমা নামে একজন ভুয়া ডাক্তার দীর্ঘদিন যাবৎ রোগীদের প্রতারিত করে আসছে। আজ ঘটনাস্থলে এসে দেখি তার সকাল সার্টিফিকেট ভুয়া এবং এমবিবিএস মিনিং কি তিনি এটাই জানে না। পরবির্ততে তাকে ১৫ হাজার টাকা জরিমানা এবং সাত দিনের কারাদন্ড দেয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মদন স্বাস্থ্য কমপ্লেক্স: সরকারি ডিউটি ফেলে ক্লিনিকে রোগী দেখছেন ডা. অদিত্য পোদ্দার

নেত্রকোণা ভুয়া এমবিবিএস ডাক্তার আটক

আপডেট টাইমঃ ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫