ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন এডভোকেট শিশির মোহাম্মদ মনির

তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ  প্রতিনিধি,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর জারি করা নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান প্রদর্শন করে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির নিজ হাতে তাঁর লাগানো পোস্টার ছিঁড়ে ফেলেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে তিনি তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ঝুলানো পোস্টার অপসারণের কাজ শুরু করেন।

পোস্টার অপসারণ শুরু করার সময় ভিডিও লাইভ করে অ্যাডভোকেট শিশির মনির ভোটার ও সাধারণ মানুষের প্রতি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

তিনি মন্তব্য করেন, একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে আইনকানুন জারি হবে, তা আমাদের সবার মানতে হবে। নির্বাচনী আচরণবিধি সবার জন্য সমান। যেহেতু এটি রাষ্ট্রের আইন, তাই আমাদের মানতে হবে।

অ্যাডভোকেট শিশির মনির বলেন, ‘আমি একজন প্রার্থী হিসেবে নিজ থেকেই এগিয়ে থাকতে চাই। তাই বিধি জারির সাথে সাথে আমার নির্বাচনী দুই উপজেলার সব জায়গায় সব প্রচার সামগ্রী, লাইটিং, পোস্টার, ফেস্টুন, ব্যানার যেখানে লাগানো হয়েছে তা অপসারণের কাজ শুরু করেছি।’

তিনি আরও বলেন, আবার যখন প্রচারণার জন্য বলা হবে, তখন সবাই প্রচারের জন্য পোস্টার লিফলেট লাগাতে পারবেন।

একই দিনে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিনও নিজের লাগানো পোস্টার ছিঁড়ে ফেলেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে নির্বাচনী তফসিল ঘোষণার পর আচরণবিধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন এডভোকেট শিশির মোহাম্মদ মনির

আপডেট টাইমঃ ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫