
ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার শুকনাছড়ি এলাকা থেকে অবৈধভাবে কর্তনকৃত বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করেছে ৩ বিজিবি (লোগাং জোন)–এর সদস্যরা।
(০১ জানুয়ারি ২০২৬) বৃহস্পতিবার দুপুরে ৩ বিজিবি’র নায়েব সুবেদার মোঃ তুষার হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ টহল অভিযানে আনুমানিক ৬২.৪৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত কাঠ পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে পানছড়ি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট বন বিভাগ কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্কঃ 


















