ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ভোলাহাটে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত!  ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  মদন স্বাস্থ্য কমপ্লেক্স: সরকারি ডিউটি ফেলে ক্লিনিকে রোগী দেখছেন ডা. অদিত্য পোদ্দার টেকনাফে লেঙ্গুরবিল এলাকায় নৌবাহিনীর অভিযানে ৩৬০০ পিস ইয়াবাসহ ১টি প্রাইভেট কার জব্দ। টেকনাফে পুলিশের বিশেষ অভিযান: সাজা পরোয়ানার পলাতকসহ ২২ আসামী গ্রেফতার টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন বড় ডেইল এলাকায় কক্সবাজারগামী গাড়িতে আগুন। ইমামের মেয়ের ‘অপহরণ নাটক’ নাকি পরিকল্পিত বিভ্রান্তি? সত্য উদঘাটনে নতুন মোড় মদনে সঠিক সময়ে অফিসে আসেনি ৫ অফিসার মানছেনা সরকারি আদেশ। বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

ইংরেজি নববর্ষ ও নির্বাচন সামনে রেখে পূর্বধলায় সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময়

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ২১৯ বার

মোঃ আমিনুল ইসলাম মন্ডল

পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে শুভেচ্ছা ও কুশল বিনিময় এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক সহযোগিতা কামনায় পূর্বধলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী কার্যক্রম এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। ওসি দিদারুল ইসলাম নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং সার্বিক সহযোগিতার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলি শাহীন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি নুর আহমদ খান রতন, সাবেক সভাপতি ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি শফিকুল আলম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি গোলাম মোস্তফা, পূর্বধলার দর্পণ সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, সিনিয়র সদস্য নূর উদ্দিন মণ্ডল দুলাল, নয়া দিগন্ত প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন, সদস্য জাকির আহমেদ খান কামাল, দৈনিক সংবাদ প্রতিনিধি এমদাদুল ইসলাম, কালবেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আল মনসুর, আজকের আরবান স্টাফ রিপোর্টার নাহিদ আলম, বিডি২৪লাইভ প্রতিনিধি আব্দুল্লাহ সাকিব, আলোকিত ময়মনসিংহ পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. মজিবুর রহমান তালুকদার, সাংবাদিক জিয়াউর রহমান, আমিনুল হকসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

ওসি দিদারুল ইসলাম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভায় উপস্থিত সাংবাদিকরা পূর্বধলা থানার সঙ্গে তথ্য আদান–প্রদানসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

ইংরেজি নববর্ষ ও নির্বাচন সামনে রেখে পূর্বধলায় সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময়

আপডেট টাইমঃ ০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬