ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ভোলাহাটে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত!  ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  মদন স্বাস্থ্য কমপ্লেক্স: সরকারি ডিউটি ফেলে ক্লিনিকে রোগী দেখছেন ডা. অদিত্য পোদ্দার টেকনাফে লেঙ্গুরবিল এলাকায় নৌবাহিনীর অভিযানে ৩৬০০ পিস ইয়াবাসহ ১টি প্রাইভেট কার জব্দ। টেকনাফে পুলিশের বিশেষ অভিযান: সাজা পরোয়ানার পলাতকসহ ২২ আসামী গ্রেফতার টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন বড় ডেইল এলাকায় কক্সবাজারগামী গাড়িতে আগুন। ইমামের মেয়ের ‘অপহরণ নাটক’ নাকি পরিকল্পিত বিভ্রান্তি? সত্য উদঘাটনে নতুন মোড় মদনে সঠিক সময়ে অফিসে আসেনি ৫ অফিসার মানছেনা সরকারি আদেশ। বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

নেত্রকোনা-৫ আসনে জামায়াত প্রার্থী মাসুম মোস্তফার মনোনয়ন বৈধ ঘোষণা

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৩৩৭ বার

মোঃ আমিনুল ইসলাম মন্ডল 

পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাসুম মোস্তফার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত পঞ্চম দিনের আপিল শুনানিতে এ সিদ্ধান্ত দেয় কমিশন। এর ফলে নির্বাচনে অংশ নিতে তাঁর আর কোনো আইনি বাধা রইল না।

অধ্যাপক মাসুম মোস্তফা বলেন, “নির্বাচন কমিশনের আপিল বিভাগের রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।” তিনি জানান, ৪ জানুয়ারি মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় হলফনামায় একটি মামলার খালাসের তথ্য না থাকায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়ন বাতিল করেছিলেন। পরে আপিলে তিনি প্রার্থিতা ফিরে পান।

মনোনয়ন ফিরে পাওয়ার খবরে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর প্রার্থিতা বহাল থাকায় নেত্রকোনা-৫ আসনে নির্বাচনী সমীকরণে পরিবর্তন আসতে পারে এবং প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হতে পারে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

নেত্রকোনা-৫ আসনে জামায়াত প্রার্থী মাসুম মোস্তফার মনোনয়ন বৈধ ঘোষণা

আপডেট টাইমঃ ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬