ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

বাঞ্ছারামপুর ইউএনও’র আকস্মিক মৃত্যু। 

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৪১৮ বার

সুৃমন চক্রবর্তী জেলা প্রতিনিধি,

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে গত রোববার আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় অংশ নিয়েছিলেন বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা। পরদিন সোমবার কর্মস্থলে যান তিনি। সেখানে হঠাৎ অসুস্থবোধ করলে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। এর পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চলে গেলেন না ফেরার দেশে।বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।বাঞ্ছারামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, গত সোমবার কর্মস্থলে অসুস্থবোধ করলে চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।তিনি আরও জানান, ফেরদৌস আরা মাইগ্রেনজনিত সমস্যায় ভুগছিলেন।

জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) বাদ আসর উপজেলার বিটেশ্বর ইউনিয়নের খানেবাড়ি গ্রামে স্বামী শিক্ষক শাহজাহানের বাড়িতে তাকে দাফন করা হয়। বাদ জোহর ঢাকার ডেমরায় তার বাবার বাড়িতে শেখদী কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। নিহত ফেরদৌস আরা হ্যাপি ব্যক্তিগত জীবনে এক কন্যাসন্তানের জননী। স্বামী মো. শাহজাহান দাউদকান্দি উপজেলার চক্রতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।উল্লেখ্য, ফেরদৌস আরা ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। তিনি ২০২৫ সালের ৯ জানুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।ফেরদৌস আরার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। তার অকাল মৃত্যুতে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনসহ জেলা প্রশাসন এর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বাঞ্ছারামপুর প্রেস ক্লাব এর সকল সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দলসহ এলাকাবাসী শোক প্রকাশ করেছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

বাঞ্ছারামপুর ইউএনও’র আকস্মিক মৃত্যু। 

আপডেট টাইমঃ ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬