ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

আদিলুর রহমান 

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন উস্থি ইউনিয়নের কান্দিপাড়া এলাকায় রাস্তা সংস্কারের জন্য তৈরি করা গর্তের পানিতে ডুবে সুমন (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় অপর এক শিশু গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

আজ (সোমবার) কান্দিপাড়া এগ্রিকালচার (Agriculture) সংলগ্ন এবং স্থানীয় কলেজের পিছনের নতুন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কান্দিপাড়া কলেজের পিছনে নতুন রাস্তা নির্মাণের জন্য সম্প্রতি মাটি খুঁড়ে রাস্তা বাঁধার কাজ করা হয়। মাটি কাটার ফলে রাস্তার পাশে বড় গর্তের সৃষ্টি হয়, যা সাম্প্রতিক বৃষ্টিতে পানিতে পরিপূর্ণ ছিল। আজ দুপুরে খেলার ছলে সুমনসহ দুই শিশু ওই গর্তের কাছাকাছি যায় এবং অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। অপর শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে অবুঝ শিশু সুমনের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো কান্দিপাড়া এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। স্থানীয় এলাকাবাসী নির্মাণকাজে নিয়োজিতদের অসচেতনতাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আপডেট টাইমঃ ৩ ঘন্টা আগে