ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মো. আমিনুল ইসলাম মণ্ডল

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নে বিদ্যুৎ বিলের বকেয়া আদায় এবং বকেয়া গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল ৯টার দিকে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিদ্যুৎ বিল বকেয়া থাকা গ্রাহকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বকেয়া আদায়ের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নগদ অর্থ ও বিকাশের মাধ্যমে ১৯২ জন গ্রাহকের কাছ থেকে মোট ৪ লাখ ৮৬ হাজার ৩৯০ টাকা আদায় করা হয়েছে।

এ সময় বকেয়া বিল পরিশোধ না করায় ২০৬টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব গ্রাহকের মোট বকেয়ার পরিমাণ ছিল ৭ লাখ ৬৩ হাজার ৬৭২ টাকা।

সূত্র আরও জানায়, অভিযানের সময় দুটি বিদ্যুৎ মিটার অপসারণ (রিমুভ) করা হয়েছে।

পূর্বধলা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. শাহিনুর আলম (মূধা) বলেন, বকেয়া আদায়ে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। তিনি জানান, পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নে বিদ্যুৎ বিলের মোট বকেয়ার পরিমাণ প্রায় সাড়ে ৬ কোটি টাকা। বকেয়া আদায় এবং বিদ্যুৎ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট টাইমঃ ৪ ঘন্টা আগে