ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

পানছড়িতে ৩ বিজিবির মানবিক সহায়তা: মাদ্রাসা ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, শিক্ষার্থীদের আর্থিক অনুদান

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩৭৪ বার

আরিফুল ইসলাম মহিন খাগড়াছড়ি প্রতিনিধি :

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়িতে মানবিক সহায়তা প্রদান করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) পানছড়ি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় একটি মাদ্রাসা ও ছয়জন গরিব ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়। পাশাপাশি দুইজন মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন,

“পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ বর্ডার গার্ড নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, দুর্গম পার্বত্য এলাকায় বিদ্যুৎ সুবিধা সীমিত থাকায় সোলার প্যানেল সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়ক হবে।

এ সময় সহায়তা পাওয়া পরিবার ও শিক্ষার্থীরা বিজিবির এই মহতী উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ সহায়তা তাদের জীবনমান উন্নয়ন ও শিক্ষাজীবন অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

স্থানীয়ভাবে বিজিবির এ মানবিক উদ্যোগকে শান্তি ও উন্নয়নের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন এলাকাবাসী।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

পানছড়িতে ৩ বিজিবির মানবিক সহায়তা: মাদ্রাসা ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, শিক্ষার্থীদের আর্থিক অনুদান

আপডেট টাইমঃ ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬