ঢাকা , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়া- ৬ (বাঞ্ছারামপুর) বিপুল ভোটে বিজয়ী হলেন জোনায়েদ সাকি। ময়মনসিংহ ১১ভালুকা সংসদীয় আসনে জামানত হারালেন দুই প্রার্থী।  নেত্রকোণা-৫ আসনের ফল বাতিল ও পুনর্গণনার দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহ ১০ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলের শুভেচ্ছা।  এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় ফুল নিয়ে গেলেন জামায়াতের মাসুদ সাঈদী বাগেরহাট-২ আসনে বিজয়ের দারপ্রান্তে শেখ মনজুরুল হক রাহাদ  মদনে ওসির বাসায় ডাকাতি দস্যুতার মামলার প্রধান আসামি গ্রেপ্তার। ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন পানছড়ি উপজেলা প্রতিনিধি ফাহিম উদ্দিন এর নানা মাস্টার শফিকুল ইসলাম আর নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন অভিনন্দন জনাব রফিকুল ইসলাম হিলালী সংসদ সদস্য , নেত্রকোনা –৩

ব্রাহ্মণবাড়িয়া- ৬ (বাঞ্ছারামপুর) বিপুল ভোটে বিজয়ী হলেন জোনায়েদ সাকি।

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪০ বার

সুমন চক্রবর্তী, বাঞ্ছারামপুর প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ০৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি ও গণসংহতি আন্দোলন জোট প্রার্থী জাতীয় নেতা মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন,মাথাল প্রতীকে তিনি পেয়েছে ৯৪২৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. মহসিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৭৯৬৫ ভোট।বৃহস্পতিবার সহকারি রিটার্নিং কর্মকর্তা ও বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বেসরকারি ভাবে ফলাফলের তথ্য জানায়।অন্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সাইদউদ্দিন খান জাবেদ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৮৪৮৭ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. আবু নাসের মোমবাতি প্রতীকে ২৩০৫ ভোট, স্বতন্ত্র থেকে ডক্টর সাইদুজ্জামান কামাল হরিণ প্রতীকে ১৮৮৮ ভোট, আরো একজন স্বতন্ত্র প্রাথী মোহাম্মদ আবু কায়েস সিকদার ফুটবল প্রতীকে ৬৫৬ ভোট, গণঅধিকার পরিষদের সফিকুল ইসলাম ট্রাক প্রতীকে ২৮৭ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির এ্যাডভোকেট কেএম জাবির তারা প্রতীকে ১৬১ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হাবিবুর রহমান আপেল প্রতীকে ১৩৯ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির সফিকুল ইসলাম সবুজ আম প্রতীকে ১০৪ ভোট পেয়েছেন।ব্রাহ্মণবাড়িয়া ০৬(বাঞ্ছারামপুর) আসনটি ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত।২১৭.৩৮ বর্গকিলোমিটার আয়তনের এই উপজেলায় মোট ভোটার ২ লাখ ৮৯ হাজার ৬শত ৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ২শত ৬২ জন, মহিলা ভোটার ১ লাখ ৪২ হাজার ৪শত ১১ জন এবং হিজড়া ভোটার ২ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ৪৯ হাজার ৬শত ৩ জন ভোট প্রদান করেন। এর মধ্যে বৈধ ভোট ১ লাখ ৪৬ হাজার ২শত ২৩টি, ভোট বাতিল হয় ৩ হাজার ৩শত ৮০টি।নির্বাচনে বিজয়ী হওয়ার পর গণসংহতি আন্দোলনের অন্যতম বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি শামিম শিবলী বলেন আমরা ১৭ বছর বাঞ্ছারামপুর ভোট দিতে পারেনি। স্বাধীনতার পর এবার স্বস্তঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে জনগন, বাঞ্ছারামপুরে অত্যন্ত সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে।তিনি আরও বলেন জোনায়েদ সাকির বিজয় বাঞ্ছারামপুরের সমস্ত মানুষের বিজয়। জুনায়েদ সাকি এর নেতৃত্বে আমরা সবাই একসাথে মিলেমিশে উন্নত আধুনিক শিক্ষা সংস্কৃতি ও শিল্পনগরী হিসেবে গড়ে উঠবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া- ৬ (বাঞ্ছারামপুর) বিপুল ভোটে বিজয়ী হলেন জোনায়েদ সাকি।

ব্রাহ্মণবাড়িয়া- ৬ (বাঞ্ছারামপুর) বিপুল ভোটে বিজয়ী হলেন জোনায়েদ সাকি।

আপডেট টাইমঃ ০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬