ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু ময়মনসিংহর গফরগাঁওয়ে বিএনপি নেতা মুশফিকুর রহমানের ভাড়িতে দুর্ধর্ষ চুরি  বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন। ২ নং চানগাঁও ইউনিয়ন বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বন। কুমিল্লায় ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’র নতুন জেলা কমিটি গঠন কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে আবু সাদেক ভুইয়ার প্রাণহানি। বীরগঞ্জে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান সম্মাননা পেলেন মাওলানা হযরত আলী শ্রীপুরে  শতাধিক আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণীর ব্যক্তি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান মদনে টাকা ও অলংকার নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী: থানায় অভিযোগ

বাগেরহাট-২ আসনে বিজয়ের দারপ্রান্তে শেখ মনজুরুল হক রাহাদ 

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯৬ বার

নাছিম মৃধা,বাগেরহাট প্রতিনিধি।

সদর ও কচুয়া জুড়ে দাঁড়িপাল্লা মার্কার গণজোয়ার

বাগেরহাট-২ সংসদীয় আসন (সদর ও কচুয়া) জুড়ে নির্বাচনী হাওয়া এখন একেবারেই একমুখী। সাধারণ ভোটারদের মুখে মুখে এখন একটাই নাম—শেখ মনজুরুল হক রাহাদ। পাড়া-মহল্লা, হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক আড্ডা—সবখানেই দাঁড়িপাল্লা মার্কার পক্ষে জোরালো আলোচনা ও জনসমর্থনের ঝড় বইছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণ জনগণের দৃঢ় বিশ্বাস—শেখ মনজুরুল হক রাহাদ বিপুল ভোটে বিজয়ী হতে যাচ্ছেন। ভোটাররা বলছেন, “এইবার আমরা একজন সৎ, ত্যাগী ও পরীক্ষিত নেতাকেই সংসদে পাঠাতে চাই।”

শেখ মনজুরুল হক রাহাদ বাগেরহাট সরকারি পিসি কলেজের সাবেক ছাত্রনেতা। ছাত্রজীবন থেকেই তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। রাজনৈতিক জীবনে বহু ত্যাগ ও নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন কারাবন্দী থাকলেও আদর্শ থেকে একচুলও সরে যাননি—এটাই তাকে আলাদা করেছে অন্যদের থেকে।

তার ব্যক্তিত্ব নিয়েও ভোটারদের মধ্যে ব্যাপক ইতিবাচক ধারণা রয়েছে। নম্র, ভদ্র ও সহজ-সরল আচরণ, আর সেই নিষ্পাপ হাসি—অনেক ভোটারের মতে, “এই হাসির আড়ালে লুকিয়ে আছে একজন দৃঢ়চেতা ও সাহসী নেতা।”

নির্বাচনী হিসাব অনুযায়ী, এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৩৮ হাজারের বেশি। মাঠপর্যায়ের বাস্তব চিত্র ও জনমতের ভিত্তিতে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, শেখ মনজুরুল হক রাহাদ ২ লাখের বেশি ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয় অর্জন করতে পারেন।

সদর ও কচুয়ার বিভিন্ন ইউনিয়নে তার নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা ইতোমধ্যে নির্বাচনের ফলাফল নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে বাগেরহাট-২ আসনে এবারের নির্বাচন যে শেখ মনজুরুল হক রাহাদের দিকেই ঝুঁকে আছে—সে বিষয়ে সাধারণ জনগণ এখন বেশ আত্মবিশ্বাসী।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু

বাগেরহাট-২ আসনে বিজয়ের দারপ্রান্তে শেখ মনজুরুল হক রাহাদ 

আপডেট টাইমঃ ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬