
হাবিবুল ইসলাম
আটপাড়া উপজেলা প্রতিনিধি :
নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের কৃতি সন্তান কৃষিবিদ শরিফ উজ্জামান।
সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমুজ্জ্বল এক ব্যক্তিত্ব। তিনি অবসরপ্রাপ্ত আদর্শ প্রধান শিক্ষক আবুল হাসেম (বাচ্চু মাস্টার) স্যারের সন্তান। পারিবারিক আদর্শ ও নৈতিক শিক্ষাই তার জীবনের মূল ভিত্তি হিসেবে প্রতিফলিত হয়েছে।
শিক্ষাজীবনে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন। এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগে সম্পন্ন করার পর খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন এগ্রিকালচার এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ থেকে এমএসসি ইন এগ্রোফরেস্ট্রি ডিগ্রি অর্জন করেন। ছাত্রাবস্থায় তার একটি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়, যা তার একাডেমিক দক্ষতার স্বীকৃতি বহন করে।
বর্তমানে তিনি একটি সরকারি প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পূর্বে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও ব্যাংক সিনিয়র অফিসার এবং ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার পদে সুপারিশপ্রাপ্ত হলেও ব্যক্তিগত মূল্যবোধ ও পেশাগত লক্ষ্য বিবেচনায় তিনি শিক্ষকতাকেই নিজের কর্মক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন।
তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র যুগ্ম সম্পাদক ও জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পেশাগত দায়িত্বের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও তিনি দীর্ঘবছর নিবেদিত। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজকল্যাণমূলক উদ্যোগে তার অংশগ্রহণ নীরব হলেও তা অত্যন্ত অর্থবহ।
বর্তমানে তিনি বিসিএস ফলাফল প্রত্যাশী এবং ভবিষ্যতে প্রশাসন ক্যাডারের মাধ্যমে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যাশা প্রকাশ করেছেন।
নৈতিকতা, পরিশ্রম ও মানবিক চেতনায় উজ্জ্বল এমন মানুষ সমাজের জন্য অনুপ্রেরণা। তার সাফল্য ও কল্যাণ কামনা করে সকলের দোয়া প্রার্থনা করা হচ্ছে।

অনলাইন ডেস্কঃ 


















