
নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনার মদনে উপজেলা বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।(রোজ শুক্রবার ৬ মার্চ) বাংলাদেশ প্রেসক্লাব আল মদিনা সুপার মার্কেট মিলনায়তনে দ্বি -বার্ষিক সম্মেলনে সদস্যদের আলোচনার মাধ্যেমে এ কমিটি গঠন করা হয়েছে।
দৈনিক আমাদের সময় মদন উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান কে সভাপতি ও দৈনিক আমার বার্তা
পত্রিকার উপজেলা প্রতিনিধি শেখ আসাদুজ্জামান মাসুদকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
এর আগে বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় সভাপতি ও নেত্রকোনা জেলা সভাপতি শামীম তালুকদার ও সাধারণ সম্পাদক নেত্রকোনা জেলা মহিউদ্দিন তালুকদার এবং বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সকল সদস্যের উপস্থিতিতে প্রথম অধিবেশনে পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করার জন্য জাতীয় দৈনিক অগ্নিশিখা জেলা প্রতিনিধি এএম শফিক কে আহব্বায়ক,ও
দৈনিক অগ্রযাত্রা জেলা প্রতিনিধি তানভীর হাসানকে যুগ্ন আহ্বায়ক, দৈনিক গোয়েন্দা সংবাদ মদন উপজেলা প্রতিনিধি মোশারফ হোসেনকে যুগ্ন আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়।
পরে ২০২৬ ও ২০২৮ সালর দুই বছর মেয়াদী সভাপতি ও সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ,
প্রধান আলোচক, বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামীম তালুকদার,
উদ্বোধক, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলার প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক -কবি, সাহিত্যিক, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার উপদেষ্টা মুফতি আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক প্রথম শ্রেণীর ঠিকাদার বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার উপদেষ্টা এম এ ওয়াহেদ,
বিশিষ্ট সমাজ সেবক বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার উপদেষ্টা দেওয়ান সাঞ্জার,
বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার উপদেষ্টা উপজেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর,
বাংলাদেশ প্রেসক্লাব জেলা সাধারণ সম্পাদক মহিউদ্দীন তালুকদার, বিএনপি নেতা এনামুল হক, মদন বাজার বণিক সমিতির সভাপতি ও
পল্লী চিকিৎসক দেলোয়ার হোসেন জুরি,
বাংলাদেশ প্রেসক্লাব কেন্দুয়া উপজেলা শাখার আহ্বায়ক ওবায়দুল ইসলাম সাগর, জেলা সহ সাংগঠনিক সম্পাদক নাজিমুদ্দিন, জেলা যুগ্মসাধারণ সম্পাদক মনির হোসেন, সাংবাদিক হাবিবুর রহমান, মদন উপজেলা মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি দ্বীন ইসলাম, মদন ফার্নিচার সমিতির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, সাংবাদিক রাজিব, সাংবাদিক রফিক, সাংবাদিক তানভীর, সাংবাদিক শফি প্রমুখ।

অনলাইন ডেস্কঃ 















