ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ক্যান্ডেলের আলোয় স্বপ্ন বুনছেন ব্যাংক কর্মকর্তা মৌসুমী আফরিন লোপা নেত্রকোনা জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম শুরু শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড বীরগঞ্জে আদিবাসী খ্রিস্টান পল্লীতে হামলা: মন্দির ভাঙচুর ও জমি দখলচেষ্টায় গ্রেপ্তার ২ টেকনাফ উত্তর শীলখালী গহীন পাহাড়ে মিলল তিন জন যুবকের লাশ কক্সবাজার অ্যাম্বুলেন্সে করে ১০হাজার পিস ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী আটক সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকায় নৌবাহিনী অভিযানে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে  নেত্রকোনায় বিএনপি থেকে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন পেলেন মানসুরা আক্তার। সৌদি যুবরাজ আল-বুরহান সুদানের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা নিয়ে আলোচনা করেছেন।

নেত্রকোনার বারহাট্টায় গভীর রাতে আগুন , ক্ষতিগ্রস্ত প্রায় ৭টি দোকান

পলাশ পাল

বারহাট্টা প্রতিনিধি 

নেত্রকোনার বারহাট্টার আসমা ইউনিয়নের হাজিগঞ্জ বাজারে গত রাত্রে(৬মার্চ) আনুমানিক ১১.৩০ মিনিটে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এতে অল্প সময়ের মধ্যেই প্রায় সাতটি দোকান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেওয়া তথ্য মতে এই অগ্নিকান্ড প্রায় ২৩/২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বারহাট্টা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,গত ৬ মার্চ শুক্রবার দিবাগত রাত ১১.৪০ এর দিকে হাজিগঞ্জ বাজারে আগুন লাগার খবর পাওয়া যায়।খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার সক্রিয় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।অগ্নিকান্ড সাতটি দোকানের সমস্ত মালামাল এবং স্থায়ী ঘর সহ প্রায় ২৩ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।তবে তৎক্ষণাৎ আগুন লাগার কারণ জানা যায়নি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে সোলাইমানের চা ও মনোহারী দোকান,রহুল আমিনের হোমিও দোকান,শাহজাহানের মনোহারী দোকান, শ্যামল রবি দাসের সেলুন,সরল ওষুধের দোকান,দুলালের ওষুধের দোকান, নিজাম উদ্দিনের হার্ডওয়্যারের দোকান।

স্থানীয়দের ভাষ্যমতে,উক্ত বাজার এলাকায় হঠাৎ করেই আগুনের সূত্রপাত হওয়ার খবর প্রকাশ পাওয়া মাত্রই আশপাশের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।এ অগ্নিকাণ্ডের ব্যাপারে

আসমা ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান জানান, প্রশাসক হিসাবে হাজীগঞ্জ বাজারে ক্ষতিগ্রস্থ ঘটনাস্থল ও দোকানপাট পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত ব্যাক্তি বর্গকে বারহাট্টা উপজেলা প্রশাসনের মাধ্যমে নির্দিষ্ট ফরমে জেলা প্রশাসক বরাবর ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে আবেদন করতে বলা হয়েছে। উনারা আবেদন করলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হবে।তিনি আরো জানান আগুনে ক্ষতিগ্রস্তদের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে বিস্তারিত অবগত করা হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ক্যান্ডেলের আলোয় স্বপ্ন বুনছেন ব্যাংক কর্মকর্তা মৌসুমী আফরিন লোপা

নেত্রকোনার বারহাট্টায় গভীর রাতে আগুন , ক্ষতিগ্রস্ত প্রায় ৭টি দোকান

আপডেট টাইমঃ ১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬