ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁও–দেওয়ানগঞ্জ বিশ্বরোডের কাজে অনিয়মের অভিযোগ, ভোগান্তির আশঙ্কা বানিয়াজান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাহবুব খান আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পূর্বধলায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২ মোঃ আমিনুল ইসলাম মন্ডল ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার ও মানবিক সহায়তা বিতরণ রাষ্ট্রপতিকে ভাষণ দিতে আহ্বান স্পিকারের, প্রতিবাদ বিরোধী দলের বারহাট্টায় ধর্ষণের শিকার ৭বছরে শিশু কন্যা পানছড়িতে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পূর্বধলায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২ মোঃ আমিনুল ইসলাম মন্ডল

আমিনুল ইসলাম মন্ডল 

পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার পূর্বধলায় ইটবোঝাই ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া মডার্ন আইডিয়াল স্কুল সংলগ্ন স্টেশন রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন মো. সজুদুল হক (৫৮), তিনি ছোছাউড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

আহতদের মধ্যে রয়েছেন পূর্বধলা রাজধলা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোফাজ্জল হোসেন (২৮) এবং টিকুরিয়া গ্রামের আলাল খানের ছেলে ১২ বছর বয়সী শিশু আনাস। আনাস নিহত সজুদুল হকের মেয়ের নাতি।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে তিনজন পূর্বধলার দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই সজুদুল হক মারা যান। আহত দুজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রলির চালক পালিয়ে গেছেন। নিহতের মরদেহ থানায় আনা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও ট্রলি জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁও–দেওয়ানগঞ্জ বিশ্বরোডের কাজে অনিয়মের অভিযোগ, ভোগান্তির আশঙ্কা

পূর্বধলায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২ মোঃ আমিনুল ইসলাম মন্ডল

আপডেট টাইমঃ ১৬ ঘন্টা আগে