ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পানছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমিরের উপর হামলা: প্রতিবাদে বিক্ষোভ মিছিল মদন উপজেলায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে মে দিবস উদযাপন দেশজুড়ে মানবতার ফেরিওয়ালা ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’: জেলা-উপজেলায় রক্ত সংগ্রহে অনন্য দৃষ্টান্ত মরিচ্যা বিজিবির চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ নারী আটক মদনে আকস্মিক বন্যায় চোখের সামনেই তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল বোরো ধান ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২ জন আটক সৌদি আরব উপসাগরীয় নেতারা ক্ষেপণাস্ত্র আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে সমর্থন জানিয়েছেন, হরমুজ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন চিতলমারী উপজেলা বিএনপির কান্ডারী (ভারপ্রাপ্ত সভাপতি) আহসান হাবীব ঠান্ডু ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ

পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৩৪৩ বার

oplus_131074

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দুস্থ প্রায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে  পানছড়ি উপজেলার সাব জোনে বিভিন্ন এলাকার দরিদ্র  অসচ্ছল পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সেনাবাহিনীর সদস্যরা সরাসরি অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাউল, চিনি, তেল, নুডুলস, সেমাই সহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যপণ্য। রমজান মাসে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এ সময় পানছড়ির সাব জোন কমান্ডার মেজর জায়েদ-উর রহমান অয়ন জানান, পবিত্র রমজানের তাৎপর্যকে সামনে রেখে মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ অব্যাহত থাকবে।

ইফতার সামগ্রী পাওয়া উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, রমজান মাসে এই সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে ।

ট্যাগঃ

পানছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমিরের উপর হামলা: প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আপডেট টাইমঃ ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬