ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁও–দেওয়ানগঞ্জ বিশ্বরোডের কাজে অনিয়মের অভিযোগ, ভোগান্তির আশঙ্কা বানিয়াজান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাহবুব খান আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পূর্বধলায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২ মোঃ আমিনুল ইসলাম মন্ডল ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার ও মানবিক সহায়তা বিতরণ রাষ্ট্রপতিকে ভাষণ দিতে আহ্বান স্পিকারের, প্রতিবাদ বিরোধী দলের বারহাট্টায় ধর্ষণের শিকার ৭বছরে শিশু কন্যা পানছড়িতে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোঃ মানিক মিয়া

নিজস্ব সংবাদদাতাঃ

নেত্রকোনার আটপাড়া উপজেলায় ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সাবেক নেত্রকোনা জেলা ছাত্রদলের সদস্য, মেধাবী ও কারানির্যাতিত ছাত্রনেতা মাসুদ খান বাবুর নেতৃত্বে এ ইফতার বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী।

এ সময় আটপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পথচারী ও অসহায় গরিব-দুঃখী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ছাত্রদলের নেতাকর্মীরা রোজাদারদের হাতে ইফতার তুলে দেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁও–দেওয়ানগঞ্জ বিশ্বরোডের কাজে অনিয়মের অভিযোগ, ভোগান্তির আশঙ্কা

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আপডেট টাইমঃ ১৪ ঘন্টা আগে