
হাবিবুল ইসলাম
আটপাড়া উপজেলা প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আটপাড়া উপজেলার ৪নং বানিয়াজান ইউনিয়নের তৃণমূলের সকল নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আটপাড়া উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মাহবুব খান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। এই উৎসবের আমেজ যেন বানিয়াজান ইউনিয়নের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। তিনি তৃণমূলের নেতাকর্মীদের ধৈর্য ও সাহসের সাথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনলাইন ডেস্কঃ 


















