ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁও–দেওয়ানগঞ্জ বিশ্বরোডের কাজে অনিয়মের অভিযোগ, ভোগান্তির আশঙ্কা বানিয়াজান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাহবুব খান আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পূর্বধলায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২ মোঃ আমিনুল ইসলাম মন্ডল ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার ও মানবিক সহায়তা বিতরণ রাষ্ট্রপতিকে ভাষণ দিতে আহ্বান স্পিকারের, প্রতিবাদ বিরোধী দলের বারহাট্টায় ধর্ষণের শিকার ৭বছরে শিশু কন্যা পানছড়িতে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

গফরগাঁও–দেওয়ানগঞ্জ বিশ্বরোডের কাজে অনিয়মের অভিযোগ, ভোগান্তির আশঙ্কা

রাকিবুল হাসান আহাদ, ক্রাইম রিপোর্টারঃ

ময়মনসিংহের গফরগাঁও থেকে দেওয়ানগঞ্জ বিশ্বরোড পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির মেরামত কাজে অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন পর সড়কটির সংস্কার কাজ শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় আসন্ন ঈদে বাড়ি ফেরা হাজারো মানুষ ভোগান্তিতে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গফরগাঁও থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত সড়কটি চরআলগী ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। এ সড়ক দিয়ে প্রতিদিন নান্দাইল, হোসেনপুর ও ঈশ্বরগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ চলাচল করে থাকেন। দীর্ঘ প্রতীক্ষার পর সড়কটির মেরামত কাজ শুরু হলেও বর্তমানে কাজের গতি ধীর এবং বিভিন্ন স্থানে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর দাবি, অতীতেও এ সড়কটি মেরামতের ছয় মাসের মধ্যেই ভেঙে যেত এবং বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হতো। ফলে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। এবার সড়কটির উন্নয়নকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু বর্তমানে কাজের মান নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, সড়কের কাজ যদি সঠিকভাবে না করা হয়, তাহলে অল্প সময়ের মধ্যেই আবার নষ্ট হয়ে যাবে এবং মানুষের দুর্ভোগ বাড়বে।

এ বিষয়ে এলাকাবাসী গফরগাঁও উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁও–দেওয়ানগঞ্জ বিশ্বরোডের কাজে অনিয়মের অভিযোগ, ভোগান্তির আশঙ্কা

গফরগাঁও–দেওয়ানগঞ্জ বিশ্বরোডের কাজে অনিয়মের অভিযোগ, ভোগান্তির আশঙ্কা

আপডেট টাইমঃ এক ঘন্টা আগে