
শহীদুল ইসলাম শাহেদ, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে একাধিক মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেনকে আটক করেছে পুলিশ।
আটককৃত কামাল হোসেন (৩২) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার মৃত সাওয়ার আলীর ছেলে।
রবিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একাধিক মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেন সাবরাং চান্দলী বাজার এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে এএসআই তাপস কান্তি দাশ, এএসআই মানষ বড়ুয়া ও এএসআই তুষার দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। অভিযানে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

অনলাইন ডেস্কঃ 



















