
নেত্রকোনা জেলা প্রতিনিধি
আজ (১৫ মার্চ) রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসককে (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলা সমূহ হচ্ছে -গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া,চাঁপাইনবাবগঞ্জ ও নেত্রকোনা।
ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি সরকার গঠনের পর গত ১ মার্চ বিভিন্ন কারণে এ পাঁচ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়।প্রত্যাহার করা উপ-সচিব পদমর্যাদার ডিসিদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।
বর্তমানে উল্লেখিত জেলা সমূহে নবনিযুক্ত জেলা প্রশাসক গণ হচ্ছেন, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো.নূরুল করিম ভূঁইয়া,গাজীপুর, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) আবু ছালেহ মো. মুসা জঙ্গী, চাঁপাইনবাবগঞ্জ, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শুকরিয়া পারভীন, পঞ্চগড়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জনাব মো.তৌহিদ বিন-হাসানক, কুষ্টিয়া এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমান, নেত্রকোণা।

অনলাইন ডেস্কঃ 



















