
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মদন উপজেলা কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ (১৫ মার্চ ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে ২শত কৃষকদের মাঝে বিনামূল্য পাটের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার মাহমুদুর রহমান মিজান এর সভাপতিত্বে উপজেলা কৃষি উপসহকারী দিদারুল ইসলাম এর সঞ্চালনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান,
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর।
কৃষি উপ-সহকারী সাখাওয়াত হোসেন, কৃষি উপসহকারী হাবিবুর রহমান, কৃষি উপসহকারী জুবলি খান স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্টু ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
জেলা পাট উন্নয়ন অফিস সূত্রে জানা গেছে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় এবং পাট অধিদপ্তর কর্তৃক উন্নত জাতের পাট, পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পে মদন উপজেলার ২শত নির্বাচিত পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুর রহমান মিজান বলেন কৃষি মন্ত্রণালয় আওতা বিনামূল্য , ২ শত কৃষকদের মাঝে প্রতি কৃষকের ১ কেজি করে উন্নত জাতের পাট বীজ, ৫ কেজি করে ডিএপি
৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, আমাদের মদন উপজেলার কৃষি কর্মকর্তা অত্যন্ত দক্ষ একজন অফিসার তিনি।
মদন উপজেলার ৮ ইউনিয়ন থেকে নির্বাচিত
কৃষকদের কে সুন্দরভাবে ১ কেজি পাট বীজ এমওপি ৫ কেজি সার, ডিএপি ৫ কেজি প্রতিজনকে ১০ কেজি দুই ধরনের সার বিনামূল্য কৃষকদের মাঝে বিতরণ করেছেন।
আমাদের এলাকার সাধারণ কৃষকরা সরকারের দেওয়া বিনামূল্য এ সুযোগ সুবিধা পেয়ে অত্যন্ত খুশি
হয়েছে।

অনলাইন ডেস্কঃ 



















