
আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার সাইধারা মহিলা দাখিল মাদ্রাসা মাঠে তরুণ একতা সংঘ ক্লাবের উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের খেলাটি শুভ উদ্বোধন।
শনিবার(২৫ ই এপ্রিল) বিকেল ৪ ঘটিকার সময় খেলাটি সাই ধারা মহিলা দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। একতা সংঘ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের খেলার যে দুটি দল অংশ গ্রহন করেন তারা হলেন কেশুর হাট শাপলা ক্রিয়া ইনস্টিটিউট ও বাগমারা ফুটবল একাডেমি ক্লাব ,,
খেলাটির পরিচালনা কমিটির সভাপতি ছিলেন ১- নং ওয়ার্ড সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ও ক্যাশিয়ার মোঃ মিজানুর রহমান,, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আউচপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও আউচপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডিএম শফিকুল ইসলাম (শাফি)।
এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল হক,, সাবেক মেম্বার সাজ্জাদ আলী,, সম্রাট বাবর আলী সহ নেতৃবৃন্দগণ।
খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন সাব্বির আহমেদ,, রায়হান ও আলাবাবু ,, এবং ধারা বিবরনীতে ছিলেন, আউচপাড়া ইউনিয়ন কোকো ক্রিয়া পরিষদের সভাপতি আব্দুল জলিল ,, বাড়ীগ্রাম ফুটবল একাডেমি ক্লাব ৫-০ গোলে জয়লাভ করেন।

অনলাইন ডেস্কঃ 


















