ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ। পেটের ভেতর লুকানো ৩ হাজার ইয়াবা রেজুখাল চেকপোস্টে দুই যুবক আটক টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ২৮ হাজার ইয়াবা জব্দ ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটি ও অন্যান্য সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকারি ভিজিডি চাল জব্দ, গ্রেপ্তার ১ নেত্রকোনার খালিয়াজুরীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল মুদি দোকান। মেরিন ড্রাইভ সড়কে ৬হাজার ইয়াবাসহ তিন নারী আটক কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদের যাত্রা শুরু সৌদি আরব ও আরও ৭টি মুসলিম দেশ জেরুজালেমের ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোতে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে। খাগড়াছড়ি সরকারি কলেজে ভর্তি পরীক্ষা: পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ

ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকারি ভিজিডি চাল জব্দ, গ্রেপ্তার ১

আদিলুর রহমান আদিল (ময়মনসিংহ প্রতিনিধি):

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সরকারি ভিজিডি (VGD) চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় নজরুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, উপজেলার গফরগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উথুরি গ্রামে সোহেল মিয়ার বাড়ির একটি গোদাম থেকে আনুমানিক ৬০ বস্তা সরকারি ভিজিডি চাল উদ্ধার করে গফরগাঁও থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে নজরুল নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ জানায়, জব্দকৃত চালের বিষয়ে তদন্ত চলছে এবং এ ঘটনায় গফরগাঁও থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে গফরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রতি মাসে বরাদ্দকৃত ৩০ কেজি করে ভিজিডি চাল কার্ডধারী ভোক্তাদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। ভোক্তারা চাল গ্রহণ করে পরিষদ থেকে চলে যাওয়ার পর এর দায়-দায়িত্ব পরিষদের ওপর থাকে না। জব্দকৃত চালের উৎস সম্পর্কে তারা কিছু জানেন না বলেও তিনি জানান।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ।

ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকারি ভিজিডি চাল জব্দ, গ্রেপ্তার ১

আপডেট টাইমঃ ২২ ঘন্টা আগে