ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ ​মদনে অন্তঃসত্ত্বা নারীকে মারধর ও ভ্রূণ হত্যার অভিযোগে থানায় মামলা বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: ৩ জনের জেল, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে কাপাসিয়ায় একেই পরিবারের পাঁচজন খুন পলাতক ঘাতক স্বামী ফোরকান র‌্যাবের বিশেষ অভিযানে পালংখালীতে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবার চালান জব্দ মাদক, চুরি ও ইভটিজিং প্রতিরোধে জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত। ভালুকায় মানবসেবায় তিন দশক: অসাম্প্রদায়িক চেতনার আলোকবর্তিকা ফাদার বেন্জামিন বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বন্ধুত্ব ডোনার সোসাইটি অব বাংলাদেশ এর জনসচেতনতামূলক কর্মসূচি দীর্ঘ ২৯ বছরের সেবার পর বিদায় আবেগে ভাসল পানছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ সক্রিয় সদস্যকে আটক

খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন।

০৯ মে (শনিবার) সকাল ১০টা ৩০ মিনিটে লোগাং ইউনিয়নের চিকনচাঁন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে খাগড়াছড়ি জোনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে লোগাং ইউনিয়নের বিভিন্ন পাড়া থেকে আসা ৩০০-এর অধিক নারী, পুরুষ ও শিশু প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেন।

চিকিৎসাসেবার পাশাপাশি চিকনচাঁন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও ছাতা বিতরণ করা হয়। উপহার পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়। এছাড়াও স্থানীয় একটি ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে সহায়তার অংশ হিসেবে ঢেউটিন বিতরণ করা হয়।

এ সময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক কার্যক্রম পরিদর্শন করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি এলাকার আইন-শৃঙ্খলা উন্নয়ন, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয়দের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বানও জানান।

তিনি বলেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ের দুস্থ, অসহায় ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে খাগড়াছড়ি জোন নিয়মিত মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

খাগড়াছড়ি জোনের এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ

খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ

আপডেট টাইমঃ ১৯ ঘন্টা আগে