ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেন্দুয়ায় নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ ​মদনে অন্তঃসত্ত্বা নারীকে মারধর ও ভ্রূণ হত্যার অভিযোগে থানায় মামলা বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: ৩ জনের জেল, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে কাপাসিয়ায় একেই পরিবারের পাঁচজন খুন পলাতক ঘাতক স্বামী ফোরকান র‌্যাবের বিশেষ অভিযানে পালংখালীতে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবার চালান জব্দ মাদক, চুরি ও ইভটিজিং প্রতিরোধে জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত। ভালুকায় মানবসেবায় তিন দশক: অসাম্প্রদায়িক চেতনার আলোকবর্তিকা ফাদার বেন্জামিন বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বন্ধুত্ব ডোনার সোসাইটি অব বাংলাদেশ এর জনসচেতনতামূলক কর্মসূচি

কেন্দুয়ায় নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

মোঃ রতন রহমান, ​কেন্দুয়া(নেত্রকোণা)প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নিখোঁজের দুইদিন পর জামিরুল ইসলাম (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ মে, ২০২৬) সকালে কেন্দুয়া পৌরসভার ওয়াশেরপুর এলাকার একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

​নিহত জামিরুল উপজেলার চক বাট্টা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি স্থানীয় আলাউদ্দিন মিয়ার হাঁসের খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ছয়টায় ওয়াশেরপুর এলাকার বাসিন্দা কালাচান মিয়া ঘুম থেকে উঠে তার বাড়ির পেছনের জলাশয়ে লাল রঙের কিছু একটা ভাসতে দেখেন। কাছে গিয়ে মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে।

খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের বাবা শাহজাহান মিয়া ঘটনাস্থলে এসে ছেলের পরিচয় শনাক্ত করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে হাঁসের খামারের কাজ শেষে জমির আইল দিয়ে বাড়ি ফেরার পথে জামিরুলকে শেষবার দেখা গিয়েছিল। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি এবং তার কর্মস্থলেও যাননি। পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

কেন্দুয়া থানা পুলিশ জানায়, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

কেন্দুয়ায় নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

কেন্দুয়ায় নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট টাইমঃ ৮ ঘন্টা আগে