ঢাকা , মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কক্সবাজার শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৮ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারি আটক বিজিবি অভিযানে উখিয়ায় মাছের ঘেরে লুকিয়ে রাখা ৯০ হাজার ইয়াবা উদ্ধার লেবাননের ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধে সৌদি আরব বিশ্বব্যাপী হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। ময়মনসিংহের গফরগাঁওয়ে ঈদ পুনমিলনীয়তে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল।  মদনে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার গ্রাহকদের টাকা ফিরিয়ে দিয়ে পুনরায় অফিস কার্যক্রম শুরু। শিশুর পৃথিবী: অক্ষর, সংখ্যা আর স্বপ্নের রাজ্য-মামুনুর রশীদ,উপজেলা নির্বাহী অফিসার পানছড়িতে বিজিবির অভিযানে ৯ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ উদ্ধার টাকার ভাগবাটোয়ারায় কাউকে ঠকাবো না, কলমাকান্দা ওসির অডিও ভাইরাল মাদকমুক্ত দিরাই-শাল্লা গড়তে সোচ্চার সর্বস্তরের জনতা: প্রশাসনের ‘জিরো টলারেন্স’ ঘোষণা ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচিত ইমামের ওপর হামলার প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার

বিজিবি অভিযানে উখিয়ায় মাছের ঘেরে লুকিয়ে রাখা ৯০ হাজার ইয়াবা উদ্ধার

শহীদুল ইসলাম শাহেদ,

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী একটি ঘেরে পানিতে ভাসমান অবস্থায় লুকিয়ে রাখা ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

আজ মঙ্গলবার সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের উলুবনিয়া মাইন্যার গুদা ঘের এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার বিআরএম-১৮ এর কাছাকাছি এলাকায় একটি ঘেরের পানিতে ভাসমান অবস্থায় পরিত্যক্ত কাপড়ের ব্যাগের দুটি পোটলা দেখতে পায় টহল দল। পরে সেগুলো তল্লাশি করে নীল রঙের বায়ুরোধী নয়টি প্যাকেটে রাখা ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তবে অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির ভাষ্য, সীমান্তে কড়া নজরদারি ও প্রযুক্তিনির্ভর তৎপরতার কারণে ইয়াবার চালানটি রাতের আঁধারে ঘেরের পানিতে লুকিয়ে রাখা হয়েছিল। পরে দিনের বেলায় শ্রমিকের ছদ্মবেশে ছোট ছোট চালানে ইয়াবাগুলো পাচারের পরিকল্পনা ছিল চোরাকারবারিদের।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, মাদক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৮ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

বিজিবি অভিযানে উখিয়ায় মাছের ঘেরে লুকিয়ে রাখা ৯০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট টাইমঃ ২ ঘন্টা আগে