ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

পানছড়িতে বিজিবির অভিযানে ৯ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ উদ্ধার

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। উদ্ধারকৃত কাঠের বাজারমূল্য প্রায় ৯ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি পার্বত্য অঞ্চলের বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ কাঠ পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ মে ২০২৬ তারিখ সকাল ১০টায় উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে পরিত্যক্ত অবস্থায় থাকা ৭৩২ দশমিক ৮১ ঘনফুট (৭৯৪ পিস) অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ১৬ হাজার ১২ টাকা।

উদ্ধারকৃত কাঠের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তা পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) জানিয়েছে, অবৈধ কাঠ পাচার ও বনজ সম্পদ ধ্বংস রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

পানছড়িতে বিজিবির অভিযানে ৯ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ উদ্ধার

আপডেট টাইমঃ ০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬