ঢাকা , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
৩ নং লোনেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার তুঙ্গে খান রুবেল মদন উপজেলা বাসীর প্রত্যাশা যুবদলের সাধারণ সম্পাদক হবেন উপজেলা ভাইস চেয়ারম্যান। দূর্যোগ প্রস্তুতি লড়ব” তারুণ্যের বাংলাদেশ গড়ব ”  এই স্লোগানে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন  গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মদনে ফারিয়া সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফ সীমান্তে নাফ নদীতে নৌ-টহল জ্বালানি তেল পাচার রোধে বিজিবির নজরদারি জোরদার মদনে অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল। খাগড়াছড়ি আসনে বিএনপির ওয়াদুদ ভূইয়ার জয়, ভোটারদের শান্ত থাকার আহবান  পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন

মেয়র জাকির এর মা জাহানারা নাটোর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী

 মোঃ সাহাবুল আলম

আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন বঞ্চিত নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক কেএম জাকির হোসেন এর মা মোছা. জাহানারা বেগম নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। হেভিওয়েট জনপ্রতিনিধি মেয়র জাকির হোসেন এবারের নৌকার মনোনয়ন দৌড়ে অনেকটা এগিয়ে ছিলো। ত্যাগী আওয়ামীলীগ পরিবারের এই জননী নির্বাচনে সকলের সহযোগিতা চেয়েছেন। মঙ্গলবার দুপুরে জাহানারা বেগমের দ্বিতীয় সন্তান পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি জামিল হোসেন মায়ের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন।
স্বতন্ত্র প্রার্থী জাহানারা বেগম সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি, মাঝগাঁও ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও জননেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ডা. আইনুল হক এর সহধর্মিনী। স্বতন্ত্র প্রার্থী জাহানারা বেগমের জ্যেষ্ঠ সন্তান বনপাড়া পৌরসভার পরপর তিন বারের নির্বাচিত মেয়র, পৌর আওয়ামীলীগের সভাপতি, নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যাপক কেএম জাকির হোসেন। তার মেজো সন্তান জামিল হোসেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরপর দুইবারের সভাপতি ও ছোট সন্তান কেএম জিল্লুর রহমান জিন্না বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয় আওয়ামীলীগ রাজনীতির সর্বোচ্চ নির্যাতিত পরিবারের জননী হিসেবে জাহানারা বেগমকে এমপি পদে নির্বাচিত করার জন্য ভোটারদের কাছে আবেদন রেখেছেন পরিবারের সদস্যরা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

৩ নং লোনেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার তুঙ্গে খান রুবেল

মেয়র জাকির এর মা জাহানারা নাটোর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী

আপডেট টাইমঃ ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩