ঢাকা , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
৩ নং লোনেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার তুঙ্গে খান রুবেল মদন উপজেলা বাসীর প্রত্যাশা যুবদলের সাধারণ সম্পাদক হবেন উপজেলা ভাইস চেয়ারম্যান। দূর্যোগ প্রস্তুতি লড়ব” তারুণ্যের বাংলাদেশ গড়ব ”  এই স্লোগানে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন  গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মদনে ফারিয়া সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফ সীমান্তে নাফ নদীতে নৌ-টহল জ্বালানি তেল পাচার রোধে বিজিবির নজরদারি জোরদার মদনে অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল। খাগড়াছড়ি আসনে বিএনপির ওয়াদুদ ভূইয়ার জয়, ভোটারদের শান্ত থাকার আহবান  পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনা- ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ।

 আঙুর রহমান ভূঁইয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরী) আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্র নেতা  ও রাজপথের লড়াকু সৈনিক শফী আহমেদ।ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি সাজ্জাদুল হাসান।

সোমবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকতার কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তাঁর অনুসারীরা এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি শফী আহমেদ নিশ্চিত করেছেন।দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেননি শফী আহমেদ।

গত ১১ জুলাই ওই আসনের এমপি রেবেকা মমিন অসুস্থ হয়ে মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২ সেপ্টেম্বর নির্বাচনের সময় ঠিক হয়। কিন্তু সাবেক আমলা সাজ্জাদুল হাসান আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী হওয়ায় বিনা ভোটেই  নির্বাচিত হন তিনি।

ওই উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন শফী আহমেদ। দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করাকে দল বিদ্রোহী হিসেবে গণ্য করবে না বলে মনে করেন শফী আহমেদ।শফী আহমেদ বলেন, এলাকার জনগণ আমাকে ভালোবাসে, জাতীয় সংসদ সদস্য হিসেবে আমাকে দেখতে নেত্রকোনা -৪ আসনের সাধারণ জনগণ। জনগণের চাওয়াতেই আমি এমপি প্রার্থী হয়েছি। নির্বাচনে জয়ের ব্যাপারে পুরোপুরি তিনি আশাবাদী বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে, ২০০৭ সালের বাতিল হওয়া নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে নৌকার মনোনয়ন পেয়েছিলেন শফী । কিন্তু সেবার নির্বাচন না হওয়ায় তার আর ভোট করা হয়নি।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

৩ নং লোনেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার তুঙ্গে খান রুবেল

নেত্রকোনা- ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ।

আপডেট টাইমঃ ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩