ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
দূর্যোগ প্রস্তুতি লড়ব” তারুণ্যের বাংলাদেশ গড়ব ”  এই স্লোগানে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন  গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মদনে ফারিয়া সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফ সীমান্তে নাফ নদীতে নৌ-টহল জ্বালানি তেল পাচার রোধে বিজিবির নজরদারি জোরদার মদনে অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল। খাগড়াছড়ি আসনে বিএনপির ওয়াদুদ ভূইয়ার জয়, ভোটারদের শান্ত থাকার আহবান  পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন তরুণ সমাজকর্মী ও মানবাধিকার কর্মী এ্যাডভোকেট ইসাদুল হক (বান্না)-কে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় পেড়িখালী ইউনিয়নের সাধারণ মানুষ মদনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০১:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৪১৩ বার

সেলিম হোসেন মায়া:

খাগড়াছড়ির পানছড়িতে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালের আয়োজনে হামদ নাত,স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতার, দোয়া, মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল দশটা থেকে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলি আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন।

এসময় বক্তারা বলেন, পবিত্র ১২ রবিউল আউয়াল বিশ্ব ভুবনের জন্য নিঃসন্দেহে রহমত ও বরকতময়। মিলাদুন্নবী (সাঃ)-এর  মাসে আমরা আমাদের নবীপ্রেমকে শাণিত করি, মহান আল্লাহর দরবারে লাখো কোটিবার শুকরিয়া জ্ঞাপন করি এবং প্রিয় নবী (সাঃ)-এর অনুসরণে জীবনযাপন করে ইহকালীন-পরকালীন কামিয়াবি অর্জন করবো । আল্লাহ আমাদের সেই তাওফিক দিন।

অনুষ্ঠানে হামদ নাত,স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরবর্তীতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

অন্যান্যদের মাঝে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক ও বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য  মোঃ তোফাজ্জল হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ শফিকুল ইসলাম সহ উক্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

দূর্যোগ প্রস্তুতি লড়ব” তারুণ্যের বাংলাদেশ গড়ব ”  এই স্লোগানে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন 

পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

আপডেট টাইমঃ ০১:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫