ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টেকনাফে লেঙ্গুরবিল এলাকায় নৌবাহিনীর অভিযানে ৩৬০০ পিস ইয়াবাসহ ১টি প্রাইভেট কার জব্দ। টেকনাফে পুলিশের বিশেষ অভিযান: সাজা পরোয়ানার পলাতকসহ ২২ আসামী গ্রেফতার টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন বড় ডেইল এলাকায় কক্সবাজারগামী গাড়িতে আগুন। ইমামের মেয়ের ‘অপহরণ নাটক’ নাকি পরিকল্পিত বিভ্রান্তি? সত্য উদঘাটনে নতুন মোড় মদনে সঠিক সময়ে অফিসে আসেনি ৫ অফিসার মানছেনা সরকারি আদেশ। বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দুয়া উপজেলা শাখার কমিটি আত্নপ্রকাশ, সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক কাউসার তালুকদার   হ্নীলা এলাকায় কাজের প্রলোভনে অপহরণ, ৩ যুবক উদ্ধার  হরমুজ ও লেবাননে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করলেন সৌদি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরা। বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান

নেত্রকোনা-৩ (আটপাড়া -কেন্দুয়া)  আসনের বিএনপির মনোনয়ন পেলেন ড.রফিকুল ইসলাম হিলালী 

হাবিবুল ইসলাম 

আটপাড়া উপজেলা প্রতিনিধি : 

নেত্রকোনা–৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তে এই মনোনয়ন প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

মনোনয়ন প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় ড. রফিকুল ইসলাম হিলালী বলেন,

“আলহামদুলিল্লাহ—এই প্রাপ্তি আমার জীবনের পরম আনন্দ ও গৌরবের। তবে এই আনন্দ শুধু আমার নয়, এটি কেন্দুয়া–আটপাড়ার প্রতিটি মানুষের, ত্যাগী নেতাকর্মীর এবং শুভানুধ্যায়ীর। এই অর্জন সম্ভব হয়েছে আপনাদের দোয়া, ভালোবাসা ও অবিচল সমর্থনের ফলে।”

তিনি দলের সকল মনোনয়ন প্রত্যাশী ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,আমরা সবাই একই পরিবারের সদস্য। আমরা প্রতিদ্বন্দ্বী ছিলাম, কিন্তু কখনোই প্রতিপক্ষ নই। এখন সময় সংযম, শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার। কোনো আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ বা সামাজিক মাধ্যমে উসকানিমূলক পোস্ট থেকে বিরত থাকুন।

ড. হিলালী আরও বলেন, ধানের শীষ আমাদের বিশ্বাস, ঐক্য ও বিজয়ের প্রতীক। ইনশাআল্লাহ, আল্লাহ তায়ালা আমাদের চূড়ান্ত বিজয় দান করবেন, তখনই আমরা উদযাপন করব স্মরণকালের সেরা বিজয়ের আনন্দ।

উল্লেখ্য, ড. রফিকুল ইসলাম হিলালী

চার দশকের বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি জাতীয় নির্বাহী কমিটিরও একজন সক্রিয় সদস্য। ২০০৬,২০০৮,২০১৮ সালেও তিনি দলীয় মনোনয়ন পেয়েছিলেন। নির্বাচনী এলাকার নেতাকর্মীদের মাঝে “দুর্দিনের হিলালী ভাই” হিসেবে পরিচিত। এবং বিগত ১৬ বছরের তিনি ৫৬টি মামলার আসামি হয়ে জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তিনি একজন বিএনপির আপোষহীন যোদ্ধা হিসেবে পরিচয় রয়েছে এলাকায়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

টেকনাফে লেঙ্গুরবিল এলাকায় নৌবাহিনীর অভিযানে ৩৬০০ পিস ইয়াবাসহ ১টি প্রাইভেট কার জব্দ।

নেত্রকোনা-৩ (আটপাড়া -কেন্দুয়া)  আসনের বিএনপির মনোনয়ন পেলেন ড.রফিকুল ইসলাম হিলালী 

আপডেট টাইমঃ ০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫