
পলাশ পাল,
সুদীর্ঘ ১৫ বছরের পথ চলায় “নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম” নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার প্রথম সারির একটি শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান। যা দীর্ঘ বছর যাবত অত্যাধুনিক পরিবেশে অত্যন্ত সুনামের সাথে এবং শিক্ষার্থীদের ভালো ফলাফল প্রাপ্তির সহযোগিতার যুগোপযোগী শিক্ষা সহায়ক ভূমিকা পালন করে আসছে। উক্ত টিউটোরিয়াল হোম পরিচালনায় রয়েছে দক্ষ শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক দারা ঘটিত পরিচালনা পরিষদ। প্রতিষ্ঠানটি সূচনা লগ্ন থেকে প্রায় প্রতিবছর শতাধিক বিভিন্ন শ্রেণির পরীক্ষার্থী অত্যন্ত সাফল্যে এবং ভালো ফলাফল সাথে বের হয়ে যায়। এ ব্যাপারে প্রতিষ্ঠানের পরিচালক, অলি পাল- জানান, হাটি হাটি পা পা করে আজ এ প্রতিষ্ঠানের বয়স ১৫ বছর।আমি শুধু পড়াই না, আমি নিজের সন্তানের মত তাদের স্বপ্ন গড়ার চেষ্টা করি।সেই স্বপ্ন যা সবাইকে একদিন ভালো মানুষ হওয়া শিখায় এবং উচ্চতর শিক্ষার শ্রেষ্ঠত্ব অর্জন করতে শেখায়।আর তারা? আমার জীবনকে আনন্দিত করে তোলে। ✨ বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত অসংখ্য ছাত্র ছাত্রী রয়েছে আমার এই প্রতিষ্ঠানের, যারা আমার আধুনিক শিক্ষা কারিকুলাম এর সহযোগিতায় ভালো ফলাফল করে আসছে।তিনি আরো জানান অভিভাবকদের সার্বিক সহযোগিতা ছাড়া ওনার এই দীর্ঘ পথ চলা কোনভাবেই সম্ভব হতো না। তাই তিনি অভিভাবকদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে আজ ১৬ এপ্রিল বৃহস্পতিবার উক্ত প্রতিষ্ঠানের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে আরম্বরপূর্ণ অনুষ্ঠান ২০২৬ এর ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে একটি কথাই বলেন, ভালো ফলাফল করতে এবং প্রকৃত মানুষ হতে হলে অবশ্যই মা বাবাকে সবার আগে প্রাধান্য দিতে হবে সেই সাথে শিক্ষককে যথাযথ মূল্যায়ন ও সম্মান প্রদর্শন করতে হবে,অন্তত শিক্ষা জীবনে ওনাদের দেওয়া বিভিন্ন রকম দিকনির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে এবং বই ও বই এর বাইরে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে। উক্ত অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানীয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ। যারা এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে আগামীর জন্য শুভকামনা প্রত্যাশা করে ছাত্র-ছাত্রীদের নিয়ে সম্মিলিতভাবে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।

অনলাইন ডেস্কঃ 



















